ম্যাচের ৫ ঘন্টা আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে সেমি ফাইনালের দৌড় থেকে অলিখিত ভাবে ছিটকে গেছে বাংলাদেশ। তাইতো শেষ ম্যাচটা জিতে দেশে ফিরতে চায় শান্ত বাহিনী। অপর দিকে এই ম্যাচ জিতে সেমি ফাইনালে যেতে চায় রশিদরা। তাইতো এই ম্যাচটি হয়ে গেছে অঘোষিত ফাইনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ২৫ জুন সকাল সাড়ে ৬টায়।
তবে ভক্তদের মনে একটাই প্রশ্ন এই ম্যাচেই কি বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে। কেননা ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনকে একাদশের বাইরে রাখাতে হয়েছে বেশ আলোচনা সমালোচনা। চলুন দেখে নেয়া যাক আফগানিস্তানের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ:
ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিম ও সৌম্য সরকারকে। এখানে বাদ পড়তে পারেন লিটন দাস। তিনে নম্বরে দেখা যাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। চারে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটিংয়ে আসবেন। পাঁচে তাওহীদ হৃদয় ব্যাটিং করবেন। তার ব্যাটটায় কথা বলছে এবারের বিশ্বকাপে। তাছাড়া সব যেন যাচ্ছেতাই।
ছয়ে নম্বরে ব্যাটিংয়ে আসবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বরে ব্যাটিংয়ে আসবেন জাকের আলী অনিক। ৮ নম্বরে ব্যাটিংয়ে আসবেন ভারতের ১০ বলে ২৪ রান করা রিশাদ হোসেন।
পেস বিভাগে দেখা যাবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবকে। স্পিন বিভাগে রিশাদের সাথে দেখা যেতে পারে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানিজদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!