সাকিব, মাহমুদউল্লাহকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন নান্নু
আফগানিস্তানের কাছে পরাজয়ের মাধ্যমে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। সুপার এইটের তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে টাইগাররা। চলমান বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিলো আশানুরূপ নয়, বিশেষ করে টপ-অর্ডারের অবস্থা ছিলো হতাশাজনক। পাশাপাশি সিনিয়র ক্রিকেটাররাও তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থ ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ উল্লেখযোগ্য। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই দুই ক্রিকেটার তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বোর্ড নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তাদের কড়া সমালোচনা করেছেন।
নান্নুর মতে, মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টি ফরম্যাটে আর নেওয়ার সুযোগ নেই। এছাড়া তিনি মনে করেন, সিনিয়র ক্রিকেটারদের ২০২৬ সাল পর্যন্ত রাখা উচিত হবে না।
নান্নু বলেন, ‘২০২১ সালের পর যাকে টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়া হলো, তাকে নিয়ে ২০২৪ সালের বিশ্বকাপ খেলানো হলো। নতুনদের সুযোগ দেওয়া হলো না। এতে করে দলের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ করা যাবে না। আমার মনে হয় না, সিনিয়র ক্রিকেটারদের ২০২৬ সাল পর্যন্ত রাখা উচিত। বিশেষ করে মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টি ফরম্যাটে আর দেখছি না।’
সাকিবের পারফরম্যান্স নিয়ে নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স সবচেয়ে খারাপ ছিল এবার। দেশের সেরা ক্রিকেটারের কাছ থেকে সেরা পারফরম্যান্স পায়নি দল। এটা দলের জন্য দুর্ভাগ্য। সাকিবের উচিত ছিল জাতীয় দলে ফোকাস বাড়ানো। বড় ম্যাচে বড় তারকা যখন ভালো করে না, তখন দল ব্যর্থ হয়। আমি মনে করি, এই ব্যাপারগুলো এখনই ঠিক করে ফেলা উচিত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live