চোখের জলে বুক ভাসালেন রোহিত, সান্ত্বনা দিতে গিয়ে অবিশ্বাস্য কান্ড করলেন কোহলি
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করার পর ভারতীয় ক্রিকেটাররা যখন একে একে ড্রেসিং রুমে ফিরছিলেন, তখন রোহিত শর্মা ড্রেসিং রুমের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন। তার চোখে জল, বাঁ হাত তুলে চোখ ঢাকলেন। কয়েক সেকেন্ড পর হাত নামিয়ে সামনের দিকে তাকালেন।
রোহিতের আবেগপ্রবণ অবস্থায় বোঝা যাচ্ছিল, ইংল্যান্ডের বিপক্ষে জয় এবং ফাইনালে ওঠা তাকে কতটা নাড়া দিয়েছে। অধিনায়ক হিসাবে ২২৬ দিন পর ভারতকে আরেকটি ফাইনালে তুলেছেন রোহিত। হয়তো এই সব কথাই ভাবছিলেন তিনি। কিছুক্ষণ পর বিরাট কোহলি ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে রোহিতের পাশে দাঁড়ালেন। তার গায়ে হাত রেখে কিছু বললেন এবং হাসানোর চেষ্টা করলেন। শেষ পর্যন্ত রোহিতের মুখেও হাসি ফুটল।
শনিবার (২৯ জুন) ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। রোহিত জানিয়েছেন, ফাইনালে তারা কীভাবে খেলতে চান। ভারত অধিনায়ক বলেন, ‘দল হিসাবে আমাদের শান্ত থাকতে হবে। কারণ মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেয়া যায়। ফাইনালে জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি এবং ফাইনালেও সেই ধারা অব্যাহত রাখতে চাই।’
রোহিত এই ম্যাচেও অর্ধশতরান করেছেন, কিন্তু বিরাট কোহলি আবারও ব্যর্থ হয়েছেন। চলতি প্রতিযোগিতায় তার ব্যাটে রান নেই। তবু রোহিত বেশি চিন্তিত নন। ফাইনালেও বিরাটই ওপেন করবেন বলে জানিয়েছেন তিনি। রোহিত বলেন, ‘বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটাই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও ও ওপেন করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা