ব্যালন ডি’অর জিতবে কে পছন্দের চার ফুটবলারের নাম জানালেন নেইমার
ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানের পুরস্কার ব্যালন ডি’অর। এই ট্রফিটি যেকোনো খেলোয়াড়ের জন্যই বিশেষ মর্যাদার। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো গত দেড় দশক ধরে এই ট্রফিটি নিজেদের করে রেখেছিলেন। তবে ২০২৪ সালের ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মেসি-রোনালদোর পাশাপাশি হালান্ড, এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহামও বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন। পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন পরের স্থানে। এ দুজনের বয়স বাড়ার সাথে সাথে তারা ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। ইতোমধ্যে তারা ইউরোপের ফুটবলকে বিদায় জানিয়েছেন। রোনালদো এখন সৌদি প্রো লিগে এবং মেসি যুক্তরাষ্ট্রের এমএলএসে খেলছেন।
এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন, যা ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে। ২০২৪ সালে কে এই সম্মানজনক পুরস্কারটি জিতবে, তা নিয়ে রয়েছে প্রচুর কৌতূহল। এই প্রসঙ্গে ব্রাজিলিয়ান তারকা নেইমার তার পছন্দের চারজন ফুটবলারের নাম প্রকাশ করেছেন।
নেইমারের মতে, ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে থাকা চারজন ফুটবলারের মধ্যে দুজনই ব্রাজিলের। ব্রাজিলের এক গণমাধ্যমকর্মীকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘ভিনিসিয়ুস সবার প্রথমে থাকবে, এরপর রদ্রিগো ও বেলিংহাম যৌথভাবে দুইয়ে। আর এমবাপ্পে তৃতীয় স্থানের জন্য লড়াই করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live