শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শার্মা। ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। পাওয়া প্লেতেই ৩ উইকেট হারিয়েছে তারা।
চলতি বিশ্বকাপে মোটেও ছন্দে নেই ভারতের ব্যাটিং স্থম্ভ কোহলি। তবে ফাইনালে ম্যাচে প্রথম ওভারেই জ্বলে উঠলেন তিনি। মার্কো জেনসেনের প্রথম ওভারে তিনটি চার মেরে শুরু করেছেন ফাইনাল ম্যাচ। পরে ওভারে রোহিত নিজেও টানা দুই চার মারলেন। তবে কেশভ মহারাজের বলে কাটা পড়েছেন ভারতের অধিনায়ক রোহিত। ৫ বলে ৯ রান করেন তিনি।
একই ওভারে উইকেট বিলিয়ে দিয়েছেন পান্তও। মহারাজের লো ফুলটস ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে উইকেটকিপার ডি ককের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। ডাক মারেন পান্ত। রাবাদা কাছে পরাস্ত হন সূর্যকুমার যাদব। ৪ বলে ৩ রান করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেটে ৫৯ রান। ২৪ বলে ২৯ রানে ব্যাট করছেন কোহলি ও ১২ বলে ১৮ রানে ব্যাটর করছেন অক্ষর প্যাটেল।
দুই দলের একাদশ :
ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, রেজা হেনরিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরিজ শামসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!