বিশ্বকাপ জিতে মাটি খেয়ে অবিশ্বাস্য কান্ড করে বসলেন রোহিত
গতকাল শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। দীর্ঘ ১১ বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোনো আইসিসি শিরোপা জিতলো ভারত। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম জয় করে ভারত। এটা তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়েছে বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন ভারত।
মন থেকে কোনো কিছু চাইলে সৃষ্টিকর্তা তা দিতে কার্পন্য করেন না। সেটা যেন আবারও প্রমাণ করলো ভারত। আর শিরোপা জয়ের এমন দিনে ভারতীয় অধিনায়ক রোহিত করলেন অদ্ভুত এক কাণ্ড। আনন্দ কিংবা আবেগের বহিঃপ্রকাশ ঘটালেন সেই বাইশ গজের মাটি মুখে নিয়ে, যে বাইশ গজের মাটি কামড়ে পড়ে থাকাই তার পেশা ও নেশা।
ভারতের বিশ্বকাপ জয়ের পর আইসিসিতে রোহিতের একটি একটি রিলস প্রকাশিত হয়। সেখানে দেখা যায় বার্বাডোজের (ফাইনালের ভেন্যু) মাটি মুখে দিয়েছেন রোহিত। সেই সময় তার মুখে ফুটে ওঠে হাসির রেখা। এই পিচই তো তাদের এনে দিয়েছে শিরোপার স্বাদ। কে জানে, সে কারণেই কি না পিচের স্বাদটা চেখে দেখেছেন রোহিত। এরপর পিঠ চাপড়ে দেওয়ার মতো করে চাপড়ে দিয়েছেন পিচ।
ম্যাচ শেষে আইসিসিকে রোহিত বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি। এটা সবার জয়। পুরো দলকে এমন অনেক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে। ম্যাচের ফল নিয়ে না ভেবে পরিকল্পনা অনুযায়ী এগিয়েছি। যেগুলো এখন কাজে দিচ্ছে। ছেলেরা স্বাধীনভাবে খেলেছে। সাহস নিয়ে খেলেছে। আর কে না জানে, ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live