আইসিসি দেয়া ২০ কোটি রুপির থেকে রোহিতদের ছয় গুণের বেশি অর্থ পরস্কার ঘোষণা করলো বিসিসিআই
গতকাল শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। দীর্ঘ ১১ বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোনো আইসিসি শিরোপা জিতলো ভারত। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম জয় করে ভারত। এটা তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়েছে বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন ভারত।
আর এতেই ভারতীয় দলের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই। সচিব জয় শাহ জানিয়েছেন, বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের মোট ১২৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। যা আইসিসি থেকে দেওয়া অর্থের ছয় গুণের বেশি।
টি-টোয়ন্টি শিরোপা জেতায় ভারতকে সাড়ে ২৪ লাখ মার্কিন ডলার দিয়েছে আইসিসি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি ৪২ লাখ রুপি। ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে ভারতের বিসিসিআই-ই সবচেয়ে বেশি অর্থের মালিক। খেলোয়াড় ও কোচিং স্টাফের জন্য বেতন-বোনাসে ব্যয় এবং টিভি সম্প্রচার স্বত্ব ও আইসিসি থেকে আয়ের অঙ্কে যা বিভিন্ন সময়ে স্পষ্ট হয়ে উঠেছিল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর সেটা ফুটে উঠল আরও একবার।
বার্বাডোজে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে বিশ্বকাপ জয়ের এক দিন পরই জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বোর্ডের পক্ষ থেকে ঘোষণাটি দেন, ‘আমি আনন্দচিত্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি ঘোষণা করছি। দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ প্রতিভা, প্রত্যয় ও খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়েছে। এই অনন্যসাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই।’
এবারের বিশ্বকাপের জন্য আইসিসি মোট অর্থ পুরস্কার রেখেছিল ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে শিরোপাজয়ী ভারত ২৮ কোটি ৭৬ লাখ ও রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ১৫ কোটি ২ লাখ টাকা পেয়েছে। সুপার এইটে উঠে একটি ম্যাচও জিততে না পারা বাংলাদেশও সাড়ে ৪ কোটি টাকা পেয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live