কোয়ার্টার ফাইনালে উঠলেও বিশাল দু:সংবাদ পেল ব্রাজিল
আজ সকালে কোপা আমেরিকায় বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল কলম্বিয়া বনাম ব্রাজিল। প্রথমার্থে খুব একটা আধিপত্য দেখাতে পারেনি ব্রাজিল। তবে কপাল ভালো থাকায় ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় তারা। রাফিনহার দুর্দান্ত এক ফ্রি-কিকে এগিয়ে যায় ব্রাজিল। তবে এ ম্যাচে বড় এক ভুল করে বসেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিউস জুনিয়র। ম্যাচের শুরুতেই হামেস রদ্রিগেজকে ফাউল করে বসেন এই উইঙ্গার।
চলতি আসরে ব্রাজিলের শুরুটা হয়েছে একেবারেই বাজে। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে ব্রাজিল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ৯ বারের চ্যাম্পিয়নরা। প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বিশাল ব্যবধানে জয় ব্রাজিল। তবে বিপত্তি বাধে সময়ের অন্যতম সেরা তারকা ভিনিসিউসকে নিয়ে। বলতে গেলে ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন তিনি।
আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও দুশ্চিন্তা ছিল ভিনিসিউসকে নিয়ে। কারণ পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় সেই খেলোয়াড়কে। সেই ভুলটাই করে বসলেন ব্রাজিলের তারকা ভিনিসিউস। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে হলুদ কার্ড পেয়েছিলেন এই উইঙ্গার।
আগেই জানা ছিল কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পেলে পরের ম্যাচে তাকে দলে পাওয়া যাবে না। তারপরও ব্রাজিলিয়ান কোচ তাকে শুরু থেকেই মাঠে নামান। ম্যাচের ৭ মিনিটে হামেস রদ্রিগেজকে ফাউল করলে হলুদ কার্ড দেখানো হয় তাকে। যার জন্য পরের ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিউস। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। ড্র হলেও গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়। যারা চলতি কোপায় রয়েছে দুর্দান্ত ফর্মে। এমন এক প্রতিপক্ষের বিপক্ষে ভিনিসিউসকে না পাওয়ায় ব্রাজিল বড় বিপদেই পড়বে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা