১৯১ রান করেও ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন ডাম্বুলা সিক্সার্সের অধিনায়ক নাবি
আজ লঙ্কা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় জাফনা কিংস ও ডাম্বুলা সিক্সার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় জাফনা কিংসের অধিনায়ক আসালাঙ্কা। ফলে ব্যাট করতে হয় ডাম্বুলা সিক্সার্সকে। টস হেরে ব্যাট করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারালেও পাওয়ার প্লেতে ভালো রান তুলে ডাম্বুলা সিক্সার্স।
পাওয়া প্লেতে ১ উইকেট হারিয়ে ৪২ রান করে ডাম্বুলা সিক্সার্স। ১১ বলে ৯ রান করেন দানুশকা গুনাথিলাকা। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৪ বলে ১০৮ রান তোলে কুশল পেরেরা ও নুওয়ানিদু ফার্নান্দো। ৩৫ বলে ৪৪ রান করে নুওয়ানিদু ফার্নান্দো ফিরলে ভাঙে জুটি।
এরপর মার্ক চ্যাপম্যানকে নিয়ে এগিয়ে যেতে থাকেন কুশল পেরেরা। ৫১ বলে সেঞ্চুরি করেন কুশল পেরেরা। তৃতীয় উইকেট জুটিতে ৩৮ বলে ৬৫ রানের জুটি গড়েন। ৫২ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন কুশল পেরেরা। ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন মার্ক চ্যাপম্যান।
শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ২ উইকেটে ১৯১ রান করে ডাম্বুলা সিক্সার্স। ফলে জয়ের জন্য ১৯২ রান করেত হবে জাফনা কিংসকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় না জাফনা কিংসের। পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৭ রান করে তারা। ৮ বলে ৬ রান করেন কুশাল মেন্ডিস। তাকে ফেরান মুস্তাফিজ। ৬ বলে ১ রান করেন রাইলি রুশো। ১৮ বলে ২৭ রান করেন পাথুম নিসাঙ্কা।
তবে ৪র্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় জাফনা কিংস। ৬৬ বলে ১৩৪ রানের পার্টনারশীপ করেন আভিশকা ফার্নান্দো ও চারিথ আশালাঙ্কা। ৩৬ বলে ৫০ রান করে চারিথ আশালাঙ্কা ফিরলে ভাঙে জুটি। এই বড় জুটি ভাঙেন মুস্তাফিজ। এটি তার দ্বিতীয় শিকার। ৩৪ বলে ৮০ রান করেন আভিশকা ফার্নান্দো। তবে দলকে জয়ের বন্দরে পৌছে দেন তিনি। তাকে ফেরান নুয়ান থুশারা।
৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন নুয়ান থুশারা। নিজের শেষ ওভারে আকিলা ধনঞ্জয়াকে ফেরান মুস্তাফিজ। ৮ বলে ৯ রান করেন তিনি। ৪ ওভার বল করে ৩০ দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। শেষ বলে শেষ হয় ম্যাচ। শেষ বলে ছক্কা মেরে নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান করে জাফনা কিংস। ফলে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
মোহাম্মদ নবী: এই ধরনের ধীরগতির পিচের জন্য আমাদের যথেষ্ট রান ছিল, বিশেষ করে যখন আমাদের দলে তিনজন স্পিনার রয়েছে। কিন্তু অবিশ্কা এবং অধিনায়ক [আসালাঙ্কা] খুব ভালো খেলেছে। মাঝখানে ওই তিন ওভার আমাদের খেলাটা কেড়ে নিয়েছে।
ডাম্বুলা সিক্সার্সের একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, তাওহিদ হৃদয়, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ নবী, আকিলা দানঞ্জয়া, নুয়ান থুশারা, মুস্তাফিজুর রহমান, চামিন্দু বিক্রমাসিংহে, নিমেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!