কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের রেফারিদের নাম প্রকাশ
ব্রাজিলের ম্যাচ মানেই যেন বিতর্ক। এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে একটি পেনাল্টি নিয়ে দেখা দেয় বিতর্ক। সেই ম্যাচে মূল রেফারি ছিলেন ভেনেজুয়েলান। ভিএআরের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন মাউরো ভিগলিয়ানো।
তবে পরে সেই সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করে নেয় কনমেবল কর্তৃপক্ষ। পেনাল্টি থেকে বঞ্চিত হলেও কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে কষ্ট হয়নি ব্রাজিলের। শেষ আটে রোববার (৭ জুলাই) উরুগুয়ের মুখোমুখি হবে তারা।
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ করেছে কনমেবল। যার মধ্যে তিনজনই আর্জেন্টাইন। মূল রেফারি দারিও হেরেরা। তার সহাকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। চতুর্থ ও পঞ্চম রেফারি যথাক্রমে এল সালভাদরের ইভান বারটন ও নিকারাগুয়ার হেনরি পুপিরো।
ব্রাজিলের পেনাল্টি না পাওয়ার আলোচনার মধ্যেই উরুগুয়ে ম্যাচে তিনজন আর্জেন্টাইন রেফারি দেয়ায় সমালোচনা শুরু হয়েছে কনমেবলকে নিয়ে। সমর্থকদের দাবি, আর্জেন্টাইন রেফারিরা ইচ্ছা করেই ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকেন। যদিও এ নিয়ে ব্রাজিলের পক্ষ থেকে কেউ কিছু বলেননি।
প্রসঙ্গত, ব্রাজিলকে পেনাল্টি না দেয়ায় ভুল স্বীকার করে কনমেবল জানায়, ‘রেফারি বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেননি। যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন। একটা ভুল হয়ে গেল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live