আজ এলপিএলে নিজের প্রথম ম্যাচেই বল হাতে যত উইকেট নিলেন শরিফুল
আজ লঙ্কা প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ক্যান্ডি ফলকনস ও কলম্বো স্ট্রাইকার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ক্যান্ডি ফলকনসের অধিনায়ক হাসারাঙ্গা। টস হেরে আগে ব্যাটিং করতে নামে কলম্বো স্ট্রাইকার্স। শুরুটা দুর্দান্ত করে কলম্বো স্ট্রাইকার্সের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও অ্যাঞ্জেলো পেরেরা। ওপেনিং জুটি থেকে আসে ২১ বলে ৫৩ রান।
১০ বলে ২০ রান করা গুরবাজকে ফেরান পেসার শরিফুল ইসলাম। ভাঙে ৫৩ রানের জুটি। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে জুটি গড়েন অ্যাঞ্জেলো পেরেরা। দ্বিতীয় উইকেট জুটি ২৯ বলে ৩২ রান আসে। ২৩ বলে ৩৮ রান করে অ্যাঞ্জেলো পেরেরা ফিরলে ভাঙে এই জুটি।
তবে ঠিকি ফিফটি তুলে নেন গ্লেন ফিলিপস। ৪৩ বলে ৭০ রান করেন তিনি। ৭ বলে ৫ রান করেন সাদিরা সামারাবিক্রমা। ৯ বলে ৬ রান করেন দুনিথ ওয়েললাগে। ২ বলে ৬ রান করেন থিসারা পেরেরা। ১২ বলে ২৩ রান করেন শাদাব খান। ৫ বলে ১৩ রান করা চামিকা করুনারত্নেকে ফেরান শরিফুল ইসলাম। ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন শরিফুল।
৩ বলে ১ ছক্কায় ৭ রান করেন তাসকিন। ৪ বলে ২ রান করে অপরাজিত থাকেন মাথিসা পাথিরানা। ২ বলে ১ রান করে অপরাজিত থাকেন গারুকা সংকেত। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে ১৯৯ রান করে কলম্বো স্ট্রাইকার্স। ফলে জয়ের জন্য ২০০ রান করতে হবে ক্যান্ডি ফলকনস।
কলম্বো স্ট্রাইকার্স একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, গ্লেন ফিলিপস, সাদিরা সামারাউইক্রমা, শাদাব খান, থিসারা পেরেরা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, অ্যাঞ্জেলো পেরেরা, দুনিথ ওয়েললাগে, মাথিশা পাথিরানা, গারুকা সংকেত, তাসকিন আহমেদ।
ক্যান্ডি ফ্যালকন্স একাদশ: দিনেশ চান্দিমাল, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হারিস, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, চতুরাঙ্গা ডি সিলভা, পবন রথনায়েকে, দুশমন্থা চামেরা, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে