আজ তাসকিনের মুখোমুখি মুস্তাফিজ ও তাওহীদ হৃদয়, দেখেনিন দুই দলের একাদশ ও ম্যাচের শুরুর সময়
আজ লঙ্কা প্রিমিয়ার লিগে মুখোমুখি কলম্বো স্ট্রাইকার্স ও ডাম্বুলা সিক্সার্স। বাংলাদেশের তিন জন তারকা ক্রিকেটার আছেন এই দুই দলে। কলম্বো স্ট্রাইকার্সে আছেন দেশ সেরা পেসার তাসকিন আহমেদ। অপর দিকে ডাম্বুলা সিক্সার্সে আছে তাওহীদ হৃদয় ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই আজকের এই ম্যাচটি দেখতে মুখিয়ে আছে বাংলাদেশে দর্শকরা।
তবে এখন প্রশ্ন একাদশে কি রাখা হবে এই তিন তারকাকে। এই প্রশ্নের উত্তর হলো কলম্বো স্ট্রাইকার্সের একাদশে আটোমেটিক চয়েজে পরিণত হয়েছেন তাসকিন। যদিও প্রথম দুটি ম্যাচের একাদশে সুযোগ পাননি তাসকিন। তবে তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত বল করেন তাসকিন। ৪ ওভারে ২৪ বলের মধ্যে ১৪টি ডট বল করেন তাসকিন। ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
অপর দিকে ডাম্বুলা সিক্সার্সের তাওহীদ হৃদয় ও মুস্তাফিজ আছেন। তাদের মধ্যে মুস্তাফিজের আজকের ম্যাচের একাদশে থাকাটা নিশ্চিত। কেননা ইতিমধ্যে তিন ম্যাচের একাদশে ছিলেন তিনি। যেখানে দুর্দান্ত বল করেন। ৩ ম্যাচে ইতিমধ্যে ৫ উইকেট শিকার করে ফেলেছেন ফিজ। তবে এক ম্যাচেও জয় পায়নি ডাম্বুলা সিক্সার্স। টানা তিন ম্যাচে হেরে চাপে রয়েছে দলটি।
তবে আজকের ম্যাচের একাদশে সুযোগ পাবেন না তাওহীদ হৃদয়। কেননা তার বদলি হিসেবে যাকে একাদশ সুযোগ দেয়া হয়েছিল সেই রেজা হেন্ডরিকস প্রথম ম্যাচেই ৫৩ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেলেন। তাই আজকের ম্যাচের একাদশে তাওহীদ হৃদয়ের থাকাটা হবে চমক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
কলম্বো স্ট্রাইকার্স একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, গ্লেন ফিলিপস, সাদিরা সামারাউইক্রমা, শাদাব খান, থিসারা পেরেরা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, অ্যাঞ্জেলো পেরেরা, দুনিথ ওয়েললাগে, মাথিশা পাথিরানা, গারুকা সংকেত, তাসকিন আহমেদ।
ডাম্বুলা সিক্সার্সের সম্ভাব্য একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, রেজা হেন্ডরিকস, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ নবী, আকিলা দানঞ্জয়া, নুয়ান থুশারা, মুস্তাফিজুর রহমান, চামিন্দু বিক্রমাসিংহে, নিমেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live