ব্রাজিল ভক্তদের জন্য বিশাল সুখবর
বর্তমান সময়টা খুব খারাপ ব্রাজিল ভক্তদের জন্য। বিভিন্ন ট্রল সহ্য করতে হচ্ছে তাদের। তবে এই খারাপ সময়ে দারুন সুখবর পেয়েছে ব্রাজিল ভক্তরা। দলের প্রাণ ভ্রমরা ফিরছেন। চোট কাটিয়ে অনেকটা সুস্থ নেইমার।
চোট কাটিয়ে এখন অনেকটা সুস্থ নেইমার। মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও অপেক্ষায় নেইমারের। তবে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজী নন এই কোচ।
ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএনে প্রকাশিত সংবাদ অনুযায়ী, অক্টোবরে চিলির বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার।
নেইমারকে নিয়ে ব্রাজিলের কোচ বলেন, ‘নেইমারকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার উন্নতি হচ্ছে। এটি খুবই কঠিন একটি চোট, লোকেরা যেমন বলে এতো সহজ নয়। তাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে তাড়াহুড়ো করার সুযোগ নেই।’
তারকা ফুটবলারকে প্রশংসায় ভাসিয়ে দরিভাল আরও বলেন, ‘নেইমার গড়পড়তার চেয়ে অনেক উপরের খেলোয়াড়, এটা সবাই জানে এবং সে আমার দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে এটাই স্বাভাবিক।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live