সেই গোলের পর এনজোর সাথে কথা বলেছেন মেসি, যা রীতি মত ভাইরাল
সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মত কোপা আমেরিকার ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। তবে চলমান কোপা আমেরিকাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মেসি। গতবারের কোপা আমেরিকাতে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। তবে এবারের কোপা আমেরিকাতে একটামাত্র অ্যাসিস্ট ছিল তার নামের পাশে।
তবে সেমিফাইনালে ঠিকই নিজেকে চিনিয়েছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। দারুণ ফুটবল উপহার দিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। পেয়েছেন কাঙ্খিত সেই গোলের দেখা।
ম্যাচের ৫১ মিনিটে এনজো ফার্নান্দেজ বল পেয়েছিলেন কানাডা রক্ষণের দুর্বলতার সুযোগে। ডি বক্সের কাছাকাছি থেকে জোরালো শট নেন এই মিডফিল্ডার। তাতে শেষ সময়ে পা ছুঁইয়ে বলের দিক পরিবর্তন করেন লিওনেল মেসি। বল জড়ায় কানাডার জালে। গোলের পর অফসাইড নিয়েও বিতর্ক হয়েছিল। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত দেন।
এমন গোলের পর এনজো ফার্নান্দেজের গোল কেড়ে নেয়ার কথাও বলেছেন কেউ কেউ। তবে মেসি নিজে এমন গোলের পেছনে ব্যাখ্যা দিয়েছেন। আর্জেন্টিনার ম্যাচ শেষ টিওয়াইসি সাংবাদিকের সঙ্গে আলাপকালে মেসি নিজেই দিয়েছেন এমন করার ব্যাখ্যা।
মিক্সড জোনে সাংবাদিক মাথিয়াস পেলেচ্চিওনির প্রশ্নে মেসি জানান, ‘আমি এঞ্জোকে বলেছি যে ওর গোল কেড়ে নেয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। কিন্তু আমি দেখলাম যে গোলকিপার ঠিকঠাক জায়গায় ছিল, এঞ্জোর শট ধীরগতিতে আসছিলো। এজন্য বলের দিক কিছুটা পরিবর্তন করে দিই।’
শেষ পর্যন্ত মেসির ওই গোলের সুবাদে লিড দ্বিগুণ করে আর্জেন্টিনা। মেসিও পেয়ে যান আন্তর্জাতিক ফুটবলে নিজের ১০৯তম গোল। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা