MD. Razib Ali
Senior Reporter
রিটেইন করবে না চেন্নাই, মুস্তাফিজকে দলে নিতে চায় ৩ ফ্র্যাঞ্চাইজি জানালো ভারতীয় সংবাদ মাধ্যম
আইপিএল থেকে শুরু করে জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুন ফর্মে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লীগ খেলতে ব্যস্ত আছেন এই পেসার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার কদর দিন দিন বাড়তেই আছে।
চলমান লঙ্কা প্রিমিয়ার লিগেও বোলিং জাদু দেখাচ্ছেন মুস্তাফিজ। ৪ ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন ফিজ। তাইতো আইপিএলের দল চেন্নাই সুপার কিংস তাকে রিটেইন করবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে মুস্তাফিজের আইপিএলে খেলার পেছনে বড় বাধা হয়ে দাড়িয়েছে বিসিবির নীতি। কেননা বিসিবি ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি লিগ খেলতে দিতে চায় না। এই কারণে মুস্তাফিজকে রিটেইন করতে চায় না চেন্নাই সুপার কিংস। কেননা তারা মুস্তাফিজকে পুরো আসরের জন্য চায়। তাছাড়া মুস্তাফিজকে রিটেইন করবে না।
ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েব সাইট ক্রিক ট্রেকার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী আইপিএলে যদি চেন্নাইয় মুস্তাফিজকে রিটেন না করে তাহলে ৩টি ফ্রাঞ্চাইজি তাকে দলে নিতে চাইবে। সেই ফ্রাঞ্চাইজি গুলোর মধ্যে রয়েছে দিল্লী ক্যাপিটাল, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।
এবারের আইপিএলে মুস্তাফিজ ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেন। আইপিএল ছাড়ার আগে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে শীর্ষ দুইয়ে ছিলেন। যদি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রিটেইন না করে, সেক্ষত্রে নিলামে নাম উঠবে মুস্তাফিজের। আর এবার মেগা নিলাম হবে আইপিএলে। তাই মুস্তাফিজের দল পেতে খুব একটা কষ্ট হবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা