ব্রেকিং নিউজ: ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা সিদ্ধান্ত জানালো শিক্ষাবোর্ড
আগামী ২১, ২৩ এবং ২৫ জুলাই অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্ত শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এতে আরও বলা হয়, ২৮ জুলাই থেকে অনুষ্ঠেয় পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
এর আগে আজ বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাভেলোর শেয়ার নিয়ে বড় তদন্ত, জরিমানা ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের
- স্ক্রিপ নেটিং থেকে নতুন ওয়েবসাইট—পুঁজিবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তন
- শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা, এআইকে ঘিরে নতুন শঙ্কা
- ৫ দিনের সরকারি ছুটি সামনে, কিন্তু ‘বাড়তি ছুটি’ মিলবে না যেদিন
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- জেনে নিন আজকের সর্বশেষ স্বর্ণেরবাজারদর
- এসএসসি নিয়ে সব জল্পনার অবসান? শিক্ষামন্ত্রীর নতুন বার্তা
- পে স্কেলের গেজেট নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা নিয়ে নতুন নির্দেশনা
- কাবা শরীফের সামনে ভিডিও, বিএনপি নেতার বড় ঘোষণা
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ১১ কর্মকর্তা
- জিপিএ-৫ পেলেই ট্যাব? শিক্ষামন্ত্রীর বক্তব্যে মিলল নতুন তথ্য
- ১ ইউরোতে বাড়ি কিনুন ইতালিতে, তবে মানতে হবে যেসব কঠিন শর্ত
- হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিদের জন্য বিশেষ সুযোগ