সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর
আসন্ন পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। যার ধারাবাহিকতায় চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে মুশফিক, মুমিনুলরা। সবুজ দলের হয়ে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল।
নিজিদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিসিবির লাল দল মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে যায়। বিসিবি লাল দলের হয়ে সর্বোচ্চ ৮৪ বলে সর্বোচ্চ ৫০ রান করেন মুশফিকুর রহিম। তাছাড়া শফিকুল করেন ৩০ রান। এর আগে লাল দলের প্রথম তিন ব্যাটারই আউট হন দুই অঙ্কের ঘরে পৌঁছার আগেই। মাঝে মুশফিক হাল ধরেছিলেন, এরপর আবারও একই ধস এবং শেষদিকে দলীয় সংগ্রহ বাড়ে শফিকুলের ব্যাটে।
বিপরীতে, সবুজ দলের হয়ে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন অফস্পিনার নাঈম হাসান। এছাড়া খালেদ আহমেদ ৩টি, রুয়েল মিয়া ২টি এবং তাইজুল ইসলাম ১ উইকেট শিকার করেছেন।
মুশফিকদের ছোট পুঁজির সামনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় সবুজ দল। আশিকুর রহমান এবং নাঈম শেখের উদ্বোধনী জুটি থেকে ৪১ রান আসে। ২৬ বলে ১৪ রানের ইনিংস খেলে বিদায় নেন আশিকুর।
সঙ্গী নাঈম সাজঘরে ফেরার আগে খেলেছেন ৪৫ বলে ৩৮ রানের ইনিংস। শেষ বিকেলে মুমিনুল দলের হাল ধরেন। মাঝে ৪৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন ইয়াসির আলি রাব্বি। পরে প্রীতম কুমারকে সঙ্গে নিয়ে ফিফটির দ্বারপ্রান্তে গিয়ে দিনের খেলা শেষ করেন মুমিনুল।
দ্বিতীয় দিনে অনায়াসেই ফিফটি সম্পূর্ণ করেন মুমিনুল। এক প্রান্ত আগলে রেখে এগিয়ে গেছেন মুমিনুল। তার ব্যাটে চড়েই রান উঠেছে দলের বোর্ডে। দারুণ সাবলীল ব্যাটিংয়ে শেষমেশ তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন মুমিনুল হক।
দলের ২৫৮ রানের মাথায় আউট হওয়ার আগে ১৮৩ বলে ১২৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, প্রীতমও ৮২ বলে ৩৪ রান করে ফেরেন। এ ছাড়া আর কেউ বলার মতো ইনিংস খেলতে না পারায় ২৭৪ রানে গুটিয়ে যায় সবুজ দল। তবে তারা ১৪৩ রানের লিড পেয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাল দল সেই লিড পেরিয়েছে ঠিকই, তবে তারা খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না। দিন শেষ না হলে হয়তো ফল তাদের বিপক্ষে যেতে পারত। কারণ ১৪৭ তুলতেই লাল দল হারিয়ে বসে ৬ উইকেট।
দ্বিতীয় ইনিংসেও তাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মুশফিক। এ ছাড়া আহরার আমিন অপরাজিত থাকেন ৩১ রানে। ইনিংসিতে সবুজ দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন তাইজুল। আগামী ২৯ জুলাই থেকে তিনদিন ব্যাপী দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে লাল ও সবুজ দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)