গোল, গোল, গোল,শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
আরও একটি প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল সাবিনা-ঋতুপর্নারা। ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচেও পিছিয়ে পড়ার পর ভুটানের বিপক্ষে ৫-১ গোলে জিতেছিল মেয়েরা। ভুটান সফরে দুটি ম্যাচে জিতলেও প্রতি ম্যাচেই শুরুতে গোল হজমের দুঃশ্চিন্তা সঙ্গী হলো বাংলাদেশের।
শুরুর ১০ মিনিটে ভুটানের রক্ষণে চাপ দেয় বাংলাদেশ, কিন্তু এরপর সাবিনাদের মুঠো গলে বেরিয়ে যায় ম্যাচের লাগাম। চতুর্দশ মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রস থেকে বল জালে জড়িয়ে ভুটানকে এগিয়ে নেন দেকি লেহাজোম। সপ্তদশ মিনিটে সমতার সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু সুমাইয়া মাতসুশিমা নিজে শট না নিয়ে বাড়ান পাশে থাকা সানজিদা আক্তারকে; এই মিডফিল্ডারের শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে।
২১তম মিনিটে আরেক ধাক্কায় কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ। এবার বক্সের বাম দিক থেকে লেহাজোমের নেওয়া কোনাকুনি শট রুপনা চাকমা বদলে পোস্টের নিচে দাঁড়ানো মিলি আক্তারের হাত ছুঁয়ে জালে জড়ায়।
বাংলাদেশ ম্যাচে ফেরার উপলক্ষ পায় ৩৪তম মিনিটে। সতীর্থের লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন অধিনায়ক সাবিনা। ছয় মিনিট পর সমতার স্বস্তি ফেরে বাংলাদেশের তাঁবুতে। বক্সের ভেতর থেকে দারুণ চিপ শটে বল ঠিকানায় পৌঁছে দেন প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা।
দ্বিতীয়ার্ধে তুলনামূলক ধারাল ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। ৬২তম মিনিটে ঋতুপর্না চাকমা কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় বাংলাদেশ। ৮৬তম মিনিটে কর্নারের পর এই ফরোয়ার্ড আবারও জালের দেখা পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় দলের জয়।
আগামী অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠমান্ডুতে মুকুট ধরে রাখার মিশনে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলল মেয়েরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা