বিশাল ছক্কায় বিশ্ব রেকর্ড গড়লেন শরিফুল, দেখেনিন কত রান ও কত উইকেট পেলেন তিনি
আজ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে নামে শরিফুল ইসলাম ও সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স মিসিসাউগার। বাংলা টাইগার্স মিসিসাউগারের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান করে বাংলা মন্ট্রিয়াল টাইগার্স।
বল হাতে সুবিধা করতে পারেনি সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারে ৫ রান ও দ্বিতীয় ওভারে ১৪ রান দেন তিনি। ছিলেন উইকেট শূন্য। নিজের বাকি ২ ওভার মিলিয়ে সাকিব দেন ১১ রান। ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে পাননি কোনো উইকেট। অন্যদিকে শরিফুল কিপটে বোলিংয়ের সাথে তুলেছেন ১ উইকেট।ইনিংসের প্রথম ওভারে বল হাতে তুলে নেন শরিফুল ইসলাম।
প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে ফিরে শরিফুল দেন ১১ রান। ১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে আসা শরিফুল উইকেটের দেখা পান। ছন্দে থাকা বেন মানেনতিকে ফেরান তিনি। সেই ওভারে ২ রান দেন তিনি। ৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে নিজের বোলিং শেষ করেন শরিফুল।
মন্ট্রিয়ালের হয়ে ২৪ বলে ৪৪ রান করেন টিম সেইফার্ট। এছাড়া অ্যাশটন অ্যাগার ২৯ বলে ৪১ রান করেন। ২২ বলে ৪০ রানের ইনিংস খেলেন বেন মানেনতি। দিলপ্রিত বাজওয়া ৩৩ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে মন্ট্রিয়াল ৬ উইকেট হারিয়ে তোলে ১৮৯ রান। বাংলা টাইগার্সের হয়ে ১টি করে উইকেট নেন শরিফুল এবং নাভ পাবরেজা। ৩ উইকেট নিয়েছেন ডেভিড ভিসা।
জবাব দিতে নেমে বাংলা টাইগার্সের শুরুটা ভালোই হয়েছিল। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দারুণ ব্যাটিংয়ে হাঁকান ফিফটি। ৩৯ বলে ৬৪ রানের ঝলমলে এক ইনিংস খেলে আউট হন তিনি। তিনে নামা অধিনায়ক সাকিব ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ৬ বলে ৩ রান করেন তিনি।
গুরবাজের বিদায়ের পর কমে আসে বাংলা টাইগার্সের রানের গতি। টপাটপ উইকেট হারিয়ে হারের দিকে এগোতে থাকে দল। ইফতিখার আহমেদের ২৪ বলে ২৮ রান বাদে আহামরি ভালো কিছু করতে পারেননি তিনি। গুরবাজ এবং ইফতিখার বাদে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল হজরতউল্লাহ জাজাই।
২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে থেমেছে বাংলা টাইগার্সের ইনিংস। মন্ট্রিয়ল পায় ৩৩ রানের জয়। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ৪ উইকেট শিকার করেন আয়ান আফজাল খান। ৯ নম্বরে নেমে শরিফুল হাকান ১০২ মিটারের বিশাল এক ছক্কা। তিনি ১ ছক্কায় ৪ বলে ৮ রানের অপরাজিত থাকেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা