তামিমকে জাতীয় দলে চান কি না আজ সরাসরি জানিয়ে দিলেন বিসিবি বস পাপন
দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম। কি কারণে বাইরে তা সবার জানা। নতুন করে আর বলার দরকার নাই। এখন সবার মনে প্রশ্ন কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন।
তবে বেশ কিছু দিন ধরে আলোচনা চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও দলে ফিরবেন তামিম। আসছে বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে সেরা আট দলের এই আসর। আর সেই আসরে তামিমকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি।নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিম আবার দলে দিরুক এমনটাই তার চাওয়া।
আজ রোববার তামিমের ফেরা নিয়ে পাপন বলছিলেন, 'তামিমের বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়। যেটা হয়েছে ওর সাথে আমার অনেকদিন কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর (তামিমের) সাথে। তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল, তখন আমি আবার ফোন করলাম যে আস্ তখন ও বলল যে আমার তো খেলা। বিপিএলটা শেষ হলে আসবো।'
'তারপরে ও আবার যেদিন বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে। তবে আমরা চাই ও আসুক।'- যোগ করেন পাপন।
সিনিয়র ক্রিকেটারদের অবদানের কথা জানিয়ে পাপন বলেন, 'কারণ আমি আপনাদের আগেও বলেছি আমার কথা-বার্তায় শেষ ইন্টারভিউতে বুঝতে পেরেছেন, এখানে অনেক প্লেয়ার আছে যারা বেশিদিন ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। অনেকের জন্য এটা শেষ বছ্ অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন