কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী দলকে প্রতিপক্ষ হিসেবে পেল আর্জেন্টিনা
প্যারিস অলিম্পিকে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ম্যাচটি। এই ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা।
বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ। ইউক্রেনও বেশ কয়েকটি পাল্টা আক্রমণ করে ম্যাচ জমিয়ে তুলেছে। বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। এরপর লস টাইমে আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। যার ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত লিড ধরে রাখে আর্জেন্টিনা। ফলে ইউক্রেনকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা।
শেষ রাউন্ডের আগে এই গ্রুপের চার দলের পয়েন্ট ছিল সমান ৩ করে; কোয়ার্টার-ফাইনালের টিকেট তাই সবার জন্য ছিল উন্মুক্ত। শঙ্কার মেঘ উড়িয়ে আর্জেন্টিনা ও মরক্কো উঠেছে সেরা আটের মঞ্চে। গ্রুপ পর্ব থেকে ঝরে গেছে ইউক্রেইন ও ইরাক।
নাটকীয়ভাবে মরক্কোর বিপক্ষে হারের পর ইরাকের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার সমান ৬ পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে গ্রুপ সেরা হয়েছে মরক্কো।
অন্যদিকে ইরাকের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শুরু করা ইউক্রেইন পরের ম্যাচে জিতেছিল মরক্কোর বিপক্ষে। কিন্তু ইরাকের মতো বিদায়ঘণ্টা বেজেছে তাদেরও। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live