ব্রেকিং নিউজ: ছাত্র আন্দোলন নিয়ে স্ট্যাটাস দিয়ে তোপের মুখে মাহমুদউল্লাহ রিয়াদ
চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তোলপাড় পুরো দেশ। দেশের প্রায় সব বিভাগে চলছে জোর আন্দোলন। চলমান আন্দোলনে আরও যুক্ত হয়েছে ৯ দফা দাবি। কিন্তু এখন এক দফা আন্দোলনে নামছেন সাধারণ ছাত্ররা। তবে বেশ কিছু দিন ধরে আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচারসহ ৯ দফা দাবি পেশ করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে।
ছাত্রদের এমন আন্দোলনে সব শ্রেণীর মানুষ সমর্থন জানিয়েছিলেন দেশের সকল শ্রেণি-পেশার মানুষ। যোগ দিয়েছিলেন ক্রীড়াঙ্গনের অনেকেই। শনিবার সকালে ছাত্রদের পক্ষে ফেসবুকে নিজের সমর্থন ব্যক্ত করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দুপুরের পর বার্তা দিয়েছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবার যুক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র তারকা মাহমুদউল্লাহ রিয়াদ।
সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ অবশ্য সরাসরি কোনো পক্ষের কথা উল্লেখ করেননি। লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ।আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’
মাহমুদউল্লাহ রিয়াদ এমন এক সময়ে নিজের মন্তব্য প্রকাশ করেছেন যখন বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন।
এদিকে মাহমুদ উল্লাহ রিয়াদ ফেসবুকে পোস্ট দেয়ার পরেই কমেন্টবক্সে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই তার এই দীর্ঘ নীরবতার সমালোচনা করেছেন। ভেসে আসছে তীর্যক সব মন্তব্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live