বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য চমক দিয়ে দল ঘোষণা করলো পাকিস্তান
চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজকে ঘিরে ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আসন্ন সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়াতে দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্টিত হবে করাচিতে ৩০ আগস্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ড দল ঘোষণার পর জানায় ১১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে অনুশীলন করবে স্কোয়াডের সদস্যরা। বাংলাদেশ দল পাকিস্তানে পৌছানোর কথা ১৭ আগস্ট।
বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে শান মাসুদকে। সহঅধিনায়ক ঘোষণা করা হয়েছে শাকিলকে। শাহীন শাহ আফ্রিদিকে সহ অধিনায়কের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায়।
১৭ জনের মধ্যে ১৩ জনই অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের অংশ ছিল। মোহাম্মদ হুরাইরা, কামরান গুলাম ও মোহাম্মদ আলি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জায়গা করে নিয়েছেন। নাসিম শাহ লাল বলের ক্রিকেটে ফিরেছেন ১৩ মাস পরে।
ইমাম উল হক, ফাহিম আশরাফ, হাসান আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলি ও সাজিদ খান জায়গা হারিয়েছেন। ইনজুরির কারণে বিবেচিত হননি হাসান আলি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড-
শান মাসুদ (অধিনায়ক), সউদ শাকিল (সহ অধিনায়ক), আমির জামাল (ফিটনেসের ওপর নির্ভরশীল), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা