ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদকে অবিশ্বাস্য বার্তা দিলেন সাইফউদ্দিন, সারা দেশে তোলপাড়
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে দেশের বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিযুক্ত আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে বিসিবি। অভিনন্দন বার্তায় বিসিবি লিখেছে, ‘বিসিবি বিশ্বাস করে যে, ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে জনাব ভূঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা দেবে।’
তারা আরও জানায়, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সময়ে তার নিয়োগ হয়েছে এবং বিসিবি তার সাফল্য কামনা করে। বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্য সামনে রেখে একসাথে কাজ করতে উদগ্রীব বিসিবি।’
নতু ক্রীড়া উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাফুফেও। এক বিবৃতিতে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদকে ফেডারেশনের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে।
ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাইফউদ্দিন। তিনি ফেসবুকে লিখেছেন, অভিনন্দন আসিফ মাহমুদ ভাই তোমাকে | আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে যারা সত্যি কারের ক্রীড়াবিদ দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গ নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন । দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা | ????
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)