ছাত্রছাত্রীদের নিয়ে চমকে যাওয়ার মত মন্তব্য করলেন খালেদ মাসুদ পাইলট
শেখ হাসিনার পদত্যাগের গঠন করা হয়েছে অন্তর্বতীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নানা কর্মকান্ড নিয়ে কথা বলতে শুরু করে দেশের ক্রিকেটার থেকে শুরু করে দেশি কোচরা পর্যন্ত। তুলে ধরেন বিসিবির নানা ভুল ও স্বেচ্ছাচার।
আজ এই নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় কোচ নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, তাঁরা যদি ক্রিকেটের সত্যিকার অর্থেই সেবক হতেন, তাহলে কিন্তু তাঁরা ক্রিকেট বোর্ডে আসতেন। আমরা দেখেছি ক্রিকেটের কী হয়েছে। ক্লাব ক্রিকেট বলি, পুরো খেলাটাকেই নষ্ট করে দেয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে বিসিবির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ইমরুল কায়েস। অনুসারীদের সালাম দিয়ে তিনি পরিবর্তনের দাবি জানিয়ে লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে।’
বিসিবি অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ কায়েসের, ‘সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না।’
তরুণদের হাত ধরে বিসিবি এগিয়ে যাবে বলেও বিশ্বাস এই ওপেনারের, ‘বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যত। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট, ইনশা-আল্লাহ।’
রুবেল হোসেন ফেসবুক স্টাট্যাসে বলেন,
গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারনে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। একইভাবে চান্দিকা হাতুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।
ছাত্রছাত্রীরা দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে যা দেখে নিজের মন্তব্য সেয়ার করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, এই যে ছাত্ররা রাস্তায় ট্রাফিকের কাজ করছে, এরা বাসায় ভাতটাও বেড়ে খায় না। ওদের ভুল ত্রুটি বড় করে দেখবেন না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড