বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে ক্ষুদ্ধ ভক্ত সমর্থকরা, যা বলছে বিসিবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ও নাহিদ ইসলাম। আসিফ মাহমুদ সজীব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
রোববার (১১ আগস্ট) প্রথমবারের মতো মন্ত্রণালয়ে অফিস করেন আসিফ। ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সেদিনই সাক্ষাৎ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ সাতজন। যেখানে আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, কাজী এনাম আহমেদ, ইফতেখার রহমান মিঠু, জালাল ইউনুস ও, মাহবুব আনামরা ছিলেন।
ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে এদিন আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করার লক্ষে উপস্থিত হয়েছিলেন তারা। চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারীদের বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। সেটি যেন নির্বিঘ্নে হতে পারে এটিই ছিল আলোচনার প্রধান বিষয়।
কিন্তু সোমবার (১২ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও। সেখানে দেখা যায় শুরুতে মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচালকদের পরিচয় করিয়ে দেন বিসিবির সিইও। প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন পরিচালক কাজী এনাম আহমেদ। একে একে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, মাহবুব আনাম, খালেদ মাহমুদ, আকরাম খানরা নিজের পরিচয় দেন।
ওই মুহূর্তের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে বলছেন নতুন উপদেষ্টা আরও বিনয়ের পরিচয় দিতে পারতেন। কেউ কেউ তার মধ্যে অহংবোধ দেখে ব্যথিত হয়েছেন বলেও মন্তব্য করেন।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের আচরণে কোনো সমস্যা পাননি অনেকেই। চেয়ারে কে বসা তাকে নয়, বরং চেয়ারকে সম্মান দেখানো হয়েছে বলেই মনে করছেন তারা। বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হয় সেদিন সেখানে উপস্থিত থাকা বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠুর সঙ্গে। তিনি জানালেন ভিন্ন কথা।
দেশের একটি গণমাধ্যমকে মিঠু বলেন, ‘শুরুতে সিইও যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়ে ছিলেন। এরপর ইনাম প্রথমে দাঁড়িয়ে সালাম দেয়া শুরু করে। পরে ক্রমানুসারে জালাল ভাই, মাহবুব ভাই, ববি ভাই, আমি আর যারা আছে সবাই সেভাবেই করেছি। নতুন উপদেষ্টা প্রথম দিন অফিসে এসে সবার আগে আমাদের সঙ্গেই মিটিংয়ে বসেছিলেন, এটাই তো বড় সম্মান। এখন এটা নিয়ে উপদেষ্টাকে ব্লেম দেয়ার কিছু নেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা