লেভানদোভস্কির জোড়া গোলে শেষ হলো বার্সেলোনার ম্যাচ, দেখেনিন ফলাফল
আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো দারুণ। পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। জোড়া গোলের আলো ছড়ালেন রবের্ত লেভানদোভস্কি। তার নৈপুণ্যে ভালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় শুভসূচনা করল হান্সি ফ্লিকের দল। নতুন মৌসুমে লা লিগার প্রথম রাউন্ডে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।
ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে হুগো দুরো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ৩৫ বছর বয়সী তারকা।
শিরোপাহীন ২০২৩-২৪ মৌসুমের পর শাভি এর্নান্দেসের জায়গায় বার্সেলোনার কোচের দায়িত্ব দেওয়া হয় ফ্লিককে। চোট জর্জর দল নিয়ে জার্মান কোচের হাত ধরে শুরুটা দারুণ হলো তাদের।
চোটের কারণে বাইরে আছেন বার্সেলোনার ইলকাই গিন্দোয়ান, গাভি, ফ্রেংকি ডি ইয়ং, রোনাল্দ আরাউহো ও আনসু ফাতি। চলতি দলবদলে লাইপজিগ থেকে আসা দানি ওলমোকে এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি তারা।
প্রথম ১০ মিনিটে কয়েক দফায় আক্রমণে যায় বার্সেলোনা, যদিও পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ত্রয়োদশ মিনিটে ভালো একটি সুযোগ পায় ভালেন্সিয়া। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড করতে পারেননি রাফা মির।
১৯তম মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার বুলেট গতির শট ফিরিয়ে দেন ভালেন্সিয়া গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। একটু পর বার্সেলোনাকে বাঁচান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। দিয়োগো লোপেসের ক্রস ডিফেন্ডার পাউ কুবার্সিরর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে ঠেকান জার্মান গোলরক্ষক।
৪৪তম মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। লোপেসের ক্রসে ছয় গজ বক্সে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দুরো। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে গোলের বাঁশি বাজান রেফারি।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সে বার্সেলোনার মার্ক কাসাদোর শট ঠেকান ভালেন্সিয়ার এক ডিফেন্ডার। পরের মিনিটে টের স্টেগেন ভুল করে বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে, দুরোর প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান কুবার্সি।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান লেভানদোভস্কি। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দের ক্রসে লামিনে ইয়ামাল ভলিতে বল বাড়ান গোলমুখে, স্লাইডে ঠিকানায় পাঠান পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে রাফিনিয়া ভালেন্সিয়ার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ৪ ম্যাচে লেভানদোভস্কির গোল হলো ৬টি।
৫৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পান তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, তবে তার নেওয়া শট ফিরিয়ে দেন মামারদাশভিলি। ৭০তম মিনিটে লেভানদোভস্কির শট প্রতিহত হয় রক্ষণে।
দ্বিতীয়ার্ধে তরেসের বদলি নামা পেদ্রি ৮৫তম মিনিটে নিচু শট নেন বক্সের বাইরে থেকে, পোস্টের বাইরে দিয়ে যায় তা। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ পায় বার্সেলোনা, তবে কাজে লাগাতে পারেননি কেউ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম