ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ যে দল, দেখেনিন প্রতিপক্ষ দলের নাম ম্যাচ শুরুর সময় সূচি
আজ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ টুর্নামেন্টের সেমিফাইনালে নর্দান টেরিটোরির বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেনর্দান টেরিটোরি। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৭ রানে থামতে হয় নর্দান টেরিটোরিকে। ফলে ২১ রানরে জয় পায় বাংলাদেশ। আর এই জয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) একাদশ। অন্য সেমি-ফাইনালে পাকিস্তান শাহিনসকে ('এ' দল) ৩০ রানে হারায় অ্যাডিলেইড স্ট্রাইকার্স। মারারা ওভালে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
ইনিংস সর্বোচ্চ ৩৪ বলে ৪১* রানের ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া ১৬ বলে ২২ রান করেন আফিফ হোসেন ধ্রুব। ১১ বলে ১৬ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। মাহফুজুর রহমান রাব্বি ২০ বলে করেন ২১ রান। এনটি স্ট্রাইকের হয়ে ২ উইকেট শিকার করেন ম্যাট হ্যামন্ড।
জবাব দিতে নেমে দুই ওপেনারের ব্যাটে চড়ে ভালো শুরু পায় এনটি স্ট্রাইক। জ্যাক ওয়েদারাল্ড এবং ডে’সি শর্ট ছিলেন সাবলীল। দুজনের জুটি থেকে আসে ৪১ রান। ১৭ বলে ১৫ রান করে বিদায় নেন শর্ট। অন্যদিকে ওয়েদারাল্ড ২৯ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের ৫৯ রানের মাথায় বিদায় নেন।
দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে এনটি স্ট্রাইক। এইচপি বোলারদের বোলিং তোপে দিশেহারা হয়ে যাচ্ছিল দলের ব্যাটাররা। দ্রুত উইকেট হারানোর ফলে রানের গতিও কমে যায় অনেকখানি। শেষমেশ ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে থামে এনটি স্ট্রাইক। ২১ রানের জয় তুলে নেয় বাংলাদেশ এইচপি।
এইচপির হয়ে ৩ উইকেট শিকার করেন রিপন মন্ডল। ২ উইকেট নেন রকিবুল হাসান। ১টি করে উইকেট তোলেন আলিস আল ইসলাম এবং আবু হায়দার রনি।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ এইচপি : ২০ ওভারে ১৩৮/৬ (শামীম ৪১*, আফিফ ২২, রাব্বি ২১, হ্যামন্ড ২/৩২)
এনটি স্ট্রাইক : ২০ ওভারে ১১৭/৯ (ওয়েদারাল্ড ৩৪, রিপন ৩/৩৬)ফলাফল : বাংলাদেশ এইচপি ২১ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live