ব্রেকিং নিউজ: বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে তামিম ও আশরাফুল
দেশের ক্রিকেটে এখন স্থির অবস্থা বিরাজমান। দেশের ক্রিকেটকে সচল করতে এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি। তবে ভিতরে ভিতরে চলছে ক্রিকেট বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া। নতুন-পুরনোর সমন্বয়ে হতে পারে পরিচালনা পর্ষদ। আইসিসিকে বুঝিয়ে অ্যাডহক কমিটি গঠন হতে পারে।
বর্তমান ৪ পরিচালক ও বাইরের ৫ জনের নাম শোনা যাচ্ছে। দায়িত্ব নিতে চান সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। সভাপতি নাজমুল হাসান পদত্যাগে রাজি হলেও কবে, কিভাবে কার্যকর হবে তাতে রাজ্যের গোপনীয়তা।
তবে অনানুষ্ঠানিক আলোচনা চলছে বোর্ড পরিচালকদের মধ্যে যারা থাকতে চান আর ঢুকতে চান তাদের মধ্যে। কিভাবে বোর্ড পুনর্গঠন হবে তা নিয়ে নানামুখী বিকল্প সামনে আসছে। তার একটি অ্যাডহক কমিটি গঠন। সেক্ষেত্রে দেশের পরিস্থিতি বিবেচনায় নিতে আইসিসিকে অনুরোধ করতে হবে।
অথবা গঠনতন্ত্র মেনে বর্তমান বোর্ডের কিছু পরিচালককে রেখে নতুন কয়েকজনকে যুক্ত করা। সেক্ষেত্রে বোর্ডের বর্তমান পরিচালকদের মধ্যে থাকতে পারেন ইফতেখার রহমান মিঠু, আকরাম খান, মাহবুব আনাম ও ফাহিম সিনহা।
বাইরে থেকে আসতে পারেন সৈয়দ আশরাফুল হক। নাজমুল আবেদীন ফাহিম, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট এমনকি তামিম ইকবালের নামও শোনা যাচ্ছে। এ প্রক্রিয়া বাস্তবায়নযোগ্য বলে মনে করেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক।
বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক বলেন, পুরো বিশ্ব জানে বাংলাদেশে কি হয়েছে, আইসিসিও জানে। তাই আমার মনে হয় না আইসিসির কোনো আপত্তি থাকবে। ধারাবাহিকতার জন্য আমাকে বলতে হয় যে, পুরোনো বোর্ডে বেশ কিছু সৎ লোক ছিল। তাদেরকে অন্তর্ভূক্ত করে একটি বোর্ড গঠন করে চালালে কোনদিক থেকেই কোনো অসুবিধা নেই।
সঙ্কটে দেশের ক্রিকেটের দায়িত্ব নিতে রাজি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক এ প্রধান নির্বাহী। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে প্রক্রিয়া শুরু করবেন। কোনভাবেই নারী বিশ্বকাপ অন্য দেশে চলে যাক সেটা চান না সৈয়দ আশরাফুল। যদিও সে জন্য খুব বেশি সময়ও বাকি নেই।
সৈয়দ আশরাফুল হক আরও বলেন, একটা স্বৈরাচার যেভাবে দেশটা চালায়, সেভাবেই বিসিবিটা চালানো হতো। সেগুলোর সমাধান করে যদি একটা ভালো বিসিবি বোর্ড করা হয় তাহলে ভালো হবে। আর বাংলাদেশে তো ভালো লোকের অভাব নেই, আমরা লোক পাব যারা বিসিবিকে ভালোভাবে চালাতে পারবে।
তবে পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে আগে পদত্যাগ করতে হবে সভাপতি নাজমুল হাসান পাপনকে। তখন বর্তমান পরিচালকদের একজন আপাতত সভাপতির দায়িত্ব নিয়ে এগিয়ে নেবে কার্যক্রম। কেউ পদত্যাগ না করে তিন সভায় অনুপস্থিত থাকলে এমনিই বাতিল হবে পদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম