ব্রেকিং নিউজ: চাকরি ছাড়তে রাজি হাথুরুসিংহে
দেশে চলছে পালা বদলের হাওয়া। বিসিবিতেই একই পরিস্থিতি। ইতিমধ্যে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। রয়েছে আত্মগোপনে আছেন বেশ কিছু পরিচালক। ফলে বিসিবির দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে।
আর এতেই বোর্ডে আসতে চলেছে বেশ কিছু বড় পরিবর্তন। বোর্ডে পরিবর্তন আসলে চান্ডিকা হাথুরুসিংহেকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে এমন গুঞ্জনও চাউর হয়েছে। বাংলাদেশ দল এখন পাকিস্তানে।
আগামী ২১ তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে জানিয়েছেন, বোর্ডে কী চলছে এই ব্যাপারে কোনো ধারণা নেই তার। যতদিন বোর্ডের সঙ্গে চুক্তি আছে তিনি দায়িত্ব পালন করে যেতে চান।
এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেছেন, 'আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি।'
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের জন্য দ্বিতীয় মেয়াদের বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন হাথুরুসিংহে। সেই হিসেবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করার কথা রয়েছে তার। অবশ্য লঙ্কান এই কোচ জানিয়েছেন বোর্ড কোনো পরিবর্তন চাইলে সেই সিদ্ধান্তও মেনে নিতে প্রস্তুত তিনি।
আর যদি বোর্ড তাকে কাজ চালিয়ে যেতে বলে সেটাও খুশি মনে করতে চান হাথুরুসিংহে। তিনি বলেন, 'বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live