বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করলো আর্জেন্টিনা
সর্বকালের সেরা ফুটবলার ও অধিনায়ক লিওনেল মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা। তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুটি ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনাকে। তাকে ছাড়াই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। সেই চোট থেকে সেরে ওঠাতেই এই সিদ্ধান্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)।
৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে অষ্টম ম্যাচটি।
লিওনেল স্কালোনি ঘোষিত ২৮ সদস্যের দলে একদম নতুন মুখ দুজন—ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলে। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কাস্তেয়ানোস খেলেন সিরি আ ক্লাব লাৎসিওতে। মাত্রই আরেক ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেওয়া ফরোয়ার্ড সুলের বয়স ২১। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলেছেন এই ফরোয়ার্ড।
কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ৬ রাউন্ড শেষে আর্জেন্টিনাই শীর্ষে আছে। ৬ ম্যাচে দলটির পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে দুইয়ে। কনমেবল অঞ্চলের ১০টি দল ডাবল লিগ পদ্ধতির বাছাইপর্বে অংশ নিচ্ছে। প্রতিটি দল খেলবে ১৮টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলটিরও সুযোগ থাকবে প্লে-অফ পেরিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনের বিশ্বকাপের টিকিট কাটার।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল।
ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড