সেয়ানে সেয়ানে লড়াই, শেষ হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা
আজ পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কারণে এতোক্ষণ বন্ধ ছিল খেলা। সকাল ১১টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ভেজা মাঠের কারণে পরিত্যক্ত হওয়ার পরও প্রথম দিন ৪১ ওভারের খেলা হয়েছে।
বাংলাদেশ এই ম্যাচে চমক দেখিয়ে নিজেদের একাদশ সাজিয়েছে। একাদশে জায়গা হয়নি খালেদ আহমেদের। একাদশে আছেন তিন পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। স্পিনার হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ।
বোলিং করতে নেমে শুরুটা দারুন করে বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেটের দেখা পান শরিফুল। তুলে নেন আবদুল্লাহ শফিকের উইকেট। ১৪ বলে ২ রান করেন তিনি। এবার উইকেট দেখা পান শরিফুল ইসলাম। নিজের ৪র্থ ওভারের ৫ম বলে লিটনের ক্যাচ বানিয়ে অধিনায়ক শান মাসুদকে ফেরান শরিফুল।
শরিফুলের দ্বিতীয় শিকার বাবর আজম। আবারও লিটন দাস ক্যাচ ধরেন। ডাক মারেন বাবর আজম। সাইম আইয়ুবকে ফেরান হাসান মাহমুদ। ৫৬ রান করেন তিনি। দিন শেষে ৪ উইকেটে ১৫৮ রান করে পাকিস্তান। লড়াইটা হয়েছে সমানে সমান।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান- ১৫৮/৪ (৪১ ওভার) (শান মাসুদ ৬, আব্দুল্লাহ শফিক ২, সাইম আইয়ুব ৫৬, সাকিল ৫৭*, রিজওয়ান ২৪*; শরিফুল ২/৩০, হাসান ২/৩৩)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live