শেষ হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা
চলছে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিনে ৪ উইকেটে ১৫৮ রান তোলে পাকিস্তান। সেখান থেকে আজ দ্বিতীয় ব্যাটিং শুরু করেছে পাকিস্তান। প্রথম দিনে সাইম আইয়ুব ফিফটি করেন। ২টি করে উইকেট নেন শরিফুল ও হাসান মাহমুদ।
অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল, সামনে বাড়িয়ে খেলতে চেয়েছিলেন সৌদ শাকিল। টার্নে পরাস্ত হয়েছেন। বাকি কাজটি সেরেছেন উইকেটকিপার লিটন দাস। যে সময় উইকেট ভাঙে, শাকিলের পা ছিল লাইনের ওপর। বেশ কিছুটা সময় নিয়ে আউট দিয়েছেন টেলিভিশন আম্পায়ার। তাতে ভেঙেছে ২৪০ রানের পঞ্চম উইকেট জুটি। শাকিল থেমেছেন ২৬১ বলে ১৪১ রান করে।
নিজের ২৫তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। এ বাঁহাতি স্পিনার ঝুলিয়লে দিয়েছিলেন, বড় শট খেলতে চেয়েছিলেন আগা সালমান। ব্যাটের কানায় লেগে বল যায় ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে। মেহেদী হাসান মিরাজ ভুল করেননি সেখানে। ৩৬ বলে ১৯ রান করে ফিরে গেলেন সালমান, পাকিস্তান পঞ্চম উইকেট হারাল ৩৯৮ রানে।
৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান। তবে তাঁর ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশকে ব্যাটিং করাতে চান তিনি।
রিজওয়ান অপরাজিত থাকলেন ২৩৯ বলে ১৭১ রানে। ১১টি চারের সঙ্গে এ উইকেটকিপার-ব্যাটসম্যান মেরেছেন ৩টি ছক্কা। শাহিন শাহ আফ্রিদি অপরাজিত ছিলেন ২৪ বলে ২৯ রানে। গতকাল বৃষ্টিবিঘ্নিত দিনে ৪ উইকেট নিতে পারলেও আজ দুই সেশনেরও বেশি সময় বোলিং করে ২টি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে বিনা উইকেটে ২৭ রান। ১২ রানে সাদমান ও ১১ রানে দ্বিতীয় দিন শেষ করেন জাকির হাসান।
এর প্রথম দিনে বোলিং করতে নেমে শুরুটা দারুন করে বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেটের দেখা পান শরিফুল। তুলে নেন আবদুল্লাহ শফিকের উইকেট। ১৪ বলে ২ রান করেন তিনি। এবার উইকেট দেখা পান শরিফুল ইসলাম। নিজের ৪র্থ ওভারের ৫ম বলে লিটনের ক্যাচ বানিয়ে অধিনায়ক শান মাসুদকে ফেরান শরিফুল।
শরিফুলের দ্বিতীয় শিকার বাবর আজম। আবারও লিটন দাস ক্যাচ ধরেন। ডাক মারেন বাবর আজম। সাইম আইয়ুবকে ফেরান হাসান মাহমুদ। ৫৬ রান করেন তিনি।
এর সুযোগ নিয়ে প্রথম দিন থেকেই বাংলাদেশের গলার কাঁটা হয়ে থাকা শাকিল এদিন আরেকটি নতুন রেকর্ড গড়েছেন। গতকালই টেস্টে পাকিস্তানের হয়ে যৌথভাবে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েন শাকিল। ছুঁয়ে ফেলেন ১৯৫৯ সালে করা সাঈদ আহমেদের রেকর্ড। আজ সাঈদকে ছাড়িয়ে ২০ ইনিংস পর টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন শাকিল। ২০ ইনিংস শেষে শাকিলের রান এখন ১০৫২।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা