জাকের ১৭২ ও সাইফ হাসানের ১১১ শেষ হলো পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
পাকিস্তানে একসাথে দুটি দল খেলছে বাংলাদেশের। একটি বাংলাদেশ ‘এ’ দল অন্যটি বাংলাদেশ জাতীয় দল। চার দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের শাহিনসের সাথে ড্র করেছে বাংলাদেশ। এর আগে প্রথম চার দিনের ম্যাচেই ড্র করে দুই দল। দ্বিতীয় চার দিনের ম্যাচে প্রথম দুই দিন ভেস্তে গেছে পানিতে।
তৃতীয় ব্যাটিং করতে নেমে দারুন ব্যাটিং করে বাংলাদেশের ব্যাটাররা। জাকের আলি অনিক ও সাইফ হাসানের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৪ রানের বড় পুঁজি পেয়ে যায়। বিপরীতে স্বাগতিক শাহিনসও দারুণ জবাব দিচ্ছিল। তবে তারা ৪ উইকেটে ২৮১ রান তুলতেই শেষ হয়ে যায় চতুর্থ দিন।
ফলে বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান শাহিনস মধ্যকার দুই ম্যাচের চার দিনের টেস্ট সিরিজ ০-০ ব্যবধানেই শেষ করলো। বাংলাদেশের দুই সেঞ্চুরির জবাবে স্বাগতিক শাহিনসের ওপেনার আলি জারইয়াব আসিফও সেঞ্চুরি করেছেন। তবে ১১৭ রানে থাকা অবস্থায় তিনি ক্রিজ ছাড়েন রিটায়ার্ড আউট হয়ে। এর আগে আরেক ওপেনার ইমাম-উল হককে শূন্য রানেই এলবিডব্লু করে ফেরান তাসকিন আহমেদ।
তবে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ভূমিকায় চাপে পড়তে হয়নি পাকিস্তান শাহিনসকে। ওয়ানডাউনে নামা কামরান গুলাম ৩৪ এবং সাদ খানও ৩৭ রান করে ফিরেছেন। এরপর দুই মিডল অর্ডার মিলে বাকি দিন পার করেছেন শাহিনসের। শারুন সিরাজ ৫৩ এবং কাসিম আকরাম ৩৬ রান করতেই ম্যাচ ড্র নিয়ে দিন শেষ হয়। ৪ উইকেটে ২৮১ রান তুলে স্বাগতিকরা। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, রুয়েল মিয়াহ ও তানজিম হাসান সাকিব।
এর আগে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে সর্বোচ্চ ১৭২ রান করেন জাকের আলি। ২৮৬ বলের ইনিংসটিতে তিনি ১৭ চার ও ৫টি ছয় মেরেছেন। তিনি আগেরদিনই সেঞ্চুরি পেয়েছিলেন, আজ আউট হন দেড়শ পেরিয়ে দুইশ রানে দৌড়ে থাকাবস্থায়। তার আগে সাইফ হাসান ১৬৫ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১১১ রান করেন।
এ ছাড়া মাহিদুল ইসলাম অঙ্কনের ৩৯ এবং শাহাদাত হোসেন দীপুর ২৩ রান ছাড়া বলার মতো রান পাননি কেউই। মূলত ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে থাকা বাংলাদেশকে জাকের ও সাইফ সেঞ্চুরি করে টেনে তুলেছেন। পরে ৪০৪ রান তুলেই তারা ইনিংস ঘোষণা করে। পাকিস্তান ‘এ’ দলের হয়ে ১০৩ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আবরার আহমেদ। চারদিনের ম্যাচ হলো দুই দিনে, আর দুই দল এক ইনিংস করে ব্যাট করেই সিরিজ শেষ করলো কোনো জয় ছাড়াই। আগামী ২৬, ২৮ ও ৩০ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা