ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইতিহাস গড়লেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ আগস্ট ২৩ ২২:০৮:০৮
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইতিহাস গড়লেন মুশফিক

চলছে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। আজ তৃতীয় দিনের মত ব্যাটিং শুরু করেছে। আগের দিন বিনা উইকেটে ২৭ রানে দিন শেষ করে বাংলাদেশ। ২৭ রান থেকে আজকে ব্যাটিং শুরু করেছে জাকির ও সাদমান। তবে বেশিক্ষণ ঠিকতে পারেননি জাকির।

জাকির হাসান ও নাজমুল হোসেনের উইকেট হারালেও সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে চড়ে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৩ ঘণ্টার বর্ধিত সেশনের শেষ বলে গিয়ে ফিফটির দেখা পেয়েছেন সাদমান। ২০২২ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমেই ফিফটির দেখা পেলেন এ বাঁহাতি ওপেনার।

বিরতির পর প্রথম বলেই চার, তাতে ৪৯ রানে পৌঁছে যান মুমিনুল। পরের ওভারে শেহজাদের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ১৯তম ফিফটি পান বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে ফিফটির পর আর এগোতে পারেননি তিনি। শেহজাদের ভেতরের দিকে ঢোকা বলে শেষ মুহূর্তে ব্যাট নামিয়ে আনলেও বিপদ ঠেকাতে পারেননি, হয়েছেন বোল্ড। ভেঙেছে সাদমানের সঙ্গে ৯৪ রানের জুটি।

বেশিক্ষণ টিকতে পারলেন না সাকিব আল হাসান। ১৬ বলে ১৫ রান করে আউট হলেন তিনি। অযথা শট খেলে উইকেট ছুঁড়ে দেওয়ার ‘বদভ্যাস’ আছে সাকিবের। আজও সেটাই করলেন। পার্ট-টাইমার (অনিয়মিত বোলার) সাইম আইয়ুবের ওভারের প্রথম বলে চার মারার পর চতুর্থ বলে ড্রাইভ করেছিলেন তিনি। কিন্তু এক্সট্রা কাভারে ধরা পড়লেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদের হাতে। টেস্ট ক্যারিয়ারে এটাই আইয়ুবের প্রথম উইকেট।

রাওয়ালপিন্ডির পরিষ্কার আকাশে বৃষ্টির কোন সম্ভাবনা ছিল না। ঘাসের উইকেটও কিছুটা ধূসর হতে শুরু করেছে। বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনটা যে ব্যাটসম্যানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, সেটা আগেই মনে হচ্ছিল। পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর ১২ ওভারে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ দলের সামনে ছিল বড় রান যোগ করার সুবর্ণ সুযোগ। সাদমান ইসলাম, মুমিনুল হকের পর মুশফিকুর রহিম ও লিটন দাসের ফিফটির সৌজন্যে বাংলাদেশ তা করেছেও। ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ১৩২ রান পিছিয়ে নাজমুল হোসেনের দল।

এর আগে দ্বিতীয় দিনে অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল, সামনে বাড়িয়ে খেলতে চেয়েছিলেন সৌদ শাকিল। টার্নে পরাস্ত হয়েছেন। বাকি কাজটি সেরেছেন উইকেটকিপার লিটন দাস। যে সময় উইকেট ভাঙে, শাকিলের পা ছিল লাইনের ওপর। বেশ কিছুটা সময় নিয়ে আউট দিয়েছেন টেলিভিশন আম্পায়ার। তাতে ভেঙেছে ২৪০ রানের পঞ্চম উইকেট জুটি। শাকিল থেমেছেন ২৬১ বলে ১৪১ রান করে।

নিজের ২৫তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। এ বাঁহাতি স্পিনার ঝুলিয়লে দিয়েছিলেন, বড় শট খেলতে চেয়েছিলেন আগা সালমান। ব্যাটের কানায় লেগে বল যায় ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে। মেহেদী হাসান মিরাজ ভুল করেননি সেখানে। ৩৬ বলে ১৯ রান করে ফিরে গেলেন সালমান, পাকিস্তান পঞ্চম উইকেট হারাল ৩৯৮ রানে।

রিজওয়ান অপরাজিত থাকলেন ২৩৯ বলে ১৭১ রানে। ১১টি চারের সঙ্গে এ উইকেটকিপার-ব্যাটসম্যান মেরেছেন ৩টি ছক্কা। শাহিন শাহ আফ্রিদি অপরাজিত ছিলেন ২৪ বলে ২৯ রানে। গতকাল বৃষ্টিবিঘ্নিত দিনে ৪ উইকেট নিতে পারলেও আজ দুই সেশনেরও বেশি সময় বোলিং করে ২টি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।

এর আগে প্রথম দিনে বোলিং করতে নেমে শুরুটা দারুন করে বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেটের দেখা পান শরিফুল। তুলে নেন আবদুল্লাহ শফিকের উইকেট। ১৪ বলে ২ রান করেন তিনি। এবার উইকেট দেখা পান শরিফুল ইসলাম। নিজের ৪র্থ ওভারের ৫ম বলে লিটনের ক্যাচ বানিয়ে অধিনায়ক শান মাসুদকে ফেরান শরিফুল।

শরিফুলের দ্বিতীয় শিকার বাবর আজম। আবারও লিটন দাস ক্যাচ ধরেন। ডাক মারেন বাবর আজম। সাইম আইয়ুবকে ফেরান হাসান মাহমুদ। ৫৬ রান করেন তিনি।

এর সুযোগ নিয়ে প্রথম দিন থেকেই বাংলাদেশের গলার কাঁটা হয়ে থাকা শাকিল এদিন আরেকটি নতুন রেকর্ড গড়েছেন। গতকালই টেস্টে পাকিস্তানের হয়ে যৌথভাবে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েন শাকিল। ছুঁয়ে ফেলেন ১৯৫৯ সালে করা সাঈদ আহমেদের রেকর্ড। আজ সাঈদকে ছাড়িয়ে ২০ ইনিংস পর টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন শাকিল। ২০ ইনিংস শেষে শাকিলের রান এখন ১০৫২।

দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে এরই মধ্যে তুলে নিয়েছেন ফিফটিও। টেস্টে ক্যারিয়ারে ২৮তম ফিফটি করার পথে নতুন মাইলফলকটি ছুঁয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গত বছরের মার্চে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান (প্রথম ইনিংস)- ৪৪৮/৬ (১১৩ ওভার) (রিজওয়ান ১৭১*, সাইম ৫৬, শাকিল ১৪১, সালমান ১৯, আফ্রিদি ২৯*; শরিফুল ২/৭৭, হাসান ২/৭০)

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৩১৬/৫ (৯২ ওভার) (সাদমান ৯৩, মুমিনুল ৫০, জাকির ১২, শান্ত ১৬, সাকিব ১৫, মুশফিকুর ৫৫*, লিটন ৫২*)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর

বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে অনিয়মের দায়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ... বিস্তারিত