MD. Razib Ali
Senior Reporter
সাকিবকে নিয়ে পোস্ট করলেন রুবেল, বিজয়, শরিফুল, সাব্বির ও মুনিম শাহারিয়ার, দেখেনিন কে কি বললেন
দীর্ঘ বিরতির পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ম্যাচে ফিরেছে সাকিব। ইতিমধ্যে শুরু হয়েছে প্রথম টেস্ট ম্যাচের খেলা। এই ম্যাচের একাদশে আছেন বিশ্ব সেরা আলরাউন্ডার সাকিব আল হাসান।
ইতিমধ্যে তার বিরুদ্ধে হ *ত্যা মামলা করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় সাকিবকে আসামী করা হয়েছে। সাকিব এ মামলার ২৮ নম্বর আসামি। এই পরিস্থিতিতে ইতিমধ্যে সাকিবের পাশে দাঁড়াতে শুরু করেছে ক্রিকেটারা। মুনিম শাহারিয়ার শরিফুল ইসলাম, রুবেলের পর এবার পোস্ট করেছেন এনামুল হক বিজয়। শরিফুল ফেসবুকে লিখেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে।
বাংলাদেশর তরুন ওপেনার মুনিম শাহারিয়ার ফেসবুকে লিখেন, মানুষের মন মানসিকতা পরিবর্তন না হলে দেশ আরো দশবার স্বাধীন হলেও দেশে পরিবর্তন আসবে না। ১৭ বছর যেমন মিথ্যা মামলা হইছে দেশ স্বাধীনের পরে এখনো মিথ্যা মামলাই হচ্ছে, তাহলে পরিবর্তনটা হলো কোথায়!!
রুবেল হোসেন ফেসবুকে লিখেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।
ফেসবুক পোস্টে এনামুল হক বিজয় লিখেন, “সাকিব ভাই বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।”
বাংলাদেশ দলের ড্যাশিং ব্যাটার সাব্বির রহমান একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, সাকিব আল হাসান, যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চিনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল