পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের নতুন অধিনায়কের ঘোষণা করলো বিসিবি
আজ পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব ও মিরাজের দুর্দান্ত বোলিংয়ের পর জাকির হাসান ও সাদমানের ব্যাটে ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। বিদেশের মাটিতে এটি বাংলাদেশের সপ্তম জয়, পাকিস্তানের মাটিতে প্রথম। ১৮৭৭ সাল থেকে শুরু হওয়া টেস্ট ক্রিকেট ফরম্যাটে এখন পর্যন্ত পাকিস্তান তাদের দেশের মাটিতে ১০ উইকেটের ব্যবধানে হারেনি। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথম দল হিসেবে এই কীর্তি অর্জন করলো। যার ফলে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তান শাহীনসের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ 'এ’দল। এর আগে পাকিস্তান শাহীনসের বিপক্ষে চার দিনের দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশ।
এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ 'এ’দল। বাংলাদেশ 'এ’দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে তাওহীদ হৃদয়কে। আগামী ২৬ আগস্ট প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পরে দুটি ম্যাচে হবে ২৮ ও ৩০ আগস্ট।
ওয়ানডে সিরিজের সূচি-
২৬ আগস্ট- ১ম ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব২৮ আগস্ট- ২য় ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব৩০ আগস্ট- ৩য় ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব
ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড-
তাওহীদ হৃদয় (অধিনায়ক), এনামুল হক বিজয়, হাসান মুরাদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান রাজা, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, সাইফ হাসান, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live