সাকিবের বিরুদ্ধে হ* ত্যা মামলা যা নিয়ে পোস্ট করলেন সঙ্গীত শিল্পী পরিচালক প্রিন্স মাহমুদ
হ*ত্যা মামলায় বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম আসা নিয়ে এবার মুখ খুললেন গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী পরিচালক প্রিন্স মাহমুদ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় এই সঙ্গীত পরিচালক।
পোস্টে তিনি বলেন, 'সাকিব আল হাসানের বিরুদ্ধ্যে হ*ত্যা মামলা? এটা করে মামলাটাকে ইচ্ছে করেই হালকা করা হলো কী? উদ্দ্যেশ্য কী? প্রকৃত ক্রি*মিনালরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই সরকারকে দেশে বিদেশে সমালোচনায় ফেলে প্রকৃত ক্রিমিনালদের আড়াল করার জন্যই এসব মামলা সাজানো হচ্ছে কী?আন্দোলনের সময় যে দেশেই ছিল না তাকে করা হলো হত্যা মামলার আ*সামী?'
তিনি আরও বলেন, গত স্বৈরাচার যে রকম উদ্ভট মামলা দিতো এটাও অনেক সাকিবের ব্যাপারে সেরকমই মনে হচ্ছে। এই মামলায় স্পষ্টতই আমাদের দেশের 'রাজনীতি আর আইন' প্রশ্নের সম্মুখীন হবে বহির্বিশ্বে। স্বৈরাচারের খুনি রেজিমের অনেক খারাপ কাজের দোসর হিসেবে সাকিব আল হাসানের আগে অনেক ভয়ঙ্কর নাম আছে। তাদের নামে মামলা করুন। এইসব মামলার বুদ্ধি দিচ্ছে কারা এদেরকে চিনহিত করুন। মামলাকে এখনি প্রশ্নবিদ্ধ করবেন না। একটা সত্যকার পরিবর্তনের স্বপ্ন দেখছি এই স্বপ্নকে নষ্ট করার ষড়যন্ত্র করবেন না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live