আগামীকাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
পাকিস্তান শাহীনসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে আজ প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামে দুই দল। পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৩ রানে অল-আউট হয় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের জয় পায় পাকিস্তান শাহীনস।
আজকের ম্যাচে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। সর্বোচ্চ ৫৮ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। এছাড়া রিশাদ হোসেন করেন ৪০ রান। তাছাড়া কেউ ভালো করতে পারেনি। তাই পাকিস্তান শাহীনসের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের একাদশে পরিবর্তন আসতে পারে।
ওপেনিংয়ে নাঈম শেখের জায়গাতে খেলানো হতে পারে এনামুল হক বিজয়কে। আর মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গাতে দেখা যেতে পারে অঙ্কনকে। ৩ নম্বরে দেখা যাবে ফর্মে থাকা সাইফ হাসানকে। চারে বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয় ব্যাটিংয়ে আসবেন। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসবেন তরুন ব্যাটার অঙ্কন।
৬ নম্বরে দেখা যাবে হার্ড হিটার জাকের আলি অনিককে। ৭ নম্বরে ব্যাটিং করবেন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ৮ নম্বরে ব্যাটিংয়ে আসবেন তরুন অলরাউন্ডার রিশাদ হোসেন।
পেস বিভাগ সামলাবেন তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া। স্পিন বিভাগে দেখা যাবে রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। পাকিস্তান শাহীনসের বিপক্ষে ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জিততে হবে বাংলাদেশ ‘এ’ দলকে।
পাকিস্তান শাহীনসের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের সম্ভাব্য সেরা একাদশ:
এনামুল হক বিজয়, সৌম্য সরকার, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), অঙ্কন, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস