পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
পাকিস্তান শাহীনসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে প্রথম ওয়ানডে ম্যাচে ৮ উইকেটের জয় পায় পাকিস্তান শাহীনস। দ্বিতীয় ওয়ানডে ভেস্তে যায় বৃষ্টিতে। ফলে শেষ ম্যাচে না জিততে পারলে সিরিজ হাত ছাড়া হবে বাংলাদেশের।
প্রথম ওয়ানডে ম্যাচে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। সর্বোচ্চ ৫৮ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। এছাড়া রিশাদ হোসেন করেন ৪০ রান। তাছাড়া কেউ ভালো করতে পারেনি। তাই পাকিস্তান শাহীনসের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের একাদশে পরিবর্তন আসতে পারে। তবে এই ম্যাচেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়।
ওপেনিংয়ে নাঈম শেখের জায়গাতে খেলানো হতে পারে এনামুল হক বিজয়কে। আর মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গাতে দেখা যেতে পারে অঙ্কনকে। ৩ নম্বরে দেখা যাবে ফর্মে থাকা সাইফ হাসানকে। চারে বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয় ব্যাটিংয়ে আসবেন। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসবেন তরুন ব্যাটার অঙ্কন।
৬ নম্বরে দেখা যাবে হার্ড হিটার জাকের আলি অনিককে। ৭ নম্বরে ব্যাটিং করবেন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ৮ নম্বরে ব্যাটিংয়ে আসবেন তরুন অলরাউন্ডার রিশাদ হোসেন।
পেস বিভাগ সামলাবেন তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া। স্পিন বিভাগে দেখা যাবে রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। পাকিস্তান শাহীনসের বিপক্ষে ৩০ আগস্ট তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জিততে হবে বাংলাদেশ ‘এ’ দলকে।
পাকিস্তান শাহীনসের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের সম্ভাব্য সেরা একাদশ:
এনামুল হক বিজয়, সৌম্য সরকার, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), অঙ্কন, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live