বাংলাদেশের বোলারদের তুনোধুনো করছে পাকিস্তানের ব্যাটাররা
প্রথম ওভারেই আবদুল্লাহ শফিককে বোল্ড করে প্রত্যাবর্তন টেস্টে বড় কিছুর আভাস দিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু সেটাই শেষ। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব–শান মাসুদের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান শুধু প্রাথমিক ধাক্বাই সামলে ওঠেনি, রাওয়ালপিন্ডির তপ্ত রোদে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেছে। মধ্যাহ্ন বিরতির আগে ৪ ছুঁই ছুঁই রানরেটে ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান তুলেছে স্বাগতিকেরা।
টেস্ট ক্যারিয়ারে দশম ফিফটি পূরণ করে ৫৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক মাসুদ। ওপেনার আইয়ুবও আছেন ফিফটির অপেক্ষায়। তিনি ব্যাট করছেন ৪৩ রান নিয়ে।
প্রথম ১০ ওভারে তিন পেসারকে ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। সবুজ উইকেটে শুরুর দিকে ভালোই সুবিধা পেয়েছেন তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে ক্রিজে থিতু হওয়ার পর তাঁদের স্বচ্ছন্দ্যেই সামলেছেন আইয়ুব ও মাসুদ।
দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান মিলে ৪ ওভারে ১৭ রান দিলেও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি।
১৪ মাস পর টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে ম্যাচের শুরুতে নতুন বলটা তাঁর হাতে তুলে দিতে দ্বিতীয়বার ভাবেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের প্রথম ওভারেই তাসকিন যা করলেন, সেটিকে নতুন বলে একজন পেসারের স্বপ্নের ডেলিভারি বলাই যায়।
ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান না দেওয়া তাসকিন শেষ বলটি করলেন অফ স্টাম্পের একটু বাইরে ভালো লেন্থে। ইনসুইং করে তা আবদুল্লাহ শফিক ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানল স্টাম্পে। মেডেন উইকেট নিয়ে ফেরাটা রাঙিয়ে রাখলেন তাসকিন।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, খুররম শেহজাদ, মির হামজা, আবরার আহমেদ ও মোহাম্মদ আলী।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (সহ–অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live