পাকিস্তান শিবিরে সাকিবের আঘাত, দেখেনিন সর্বশেষ স্কোর
৩০ ওভারে ৮৪ রান দিয়ে ৪ উইকেট। দ্বিতীয় সেশনের খেলার স্কোর এটি। বাংলাদেশের বোলাররা এই সেশনে পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে ফেলে উইকেট আদায় করে নিয়েছেন। প্রথম সেশনে ২৫ ওভার বোলিং করে ৯৯ রানে ১ উইকেট নেওয়ার তুলনায় দ্বিতীয় সেশনকে সফল বলাই যায় বাংলাদেশের জন্য। চা বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৮৩ রান।
দুর্দান্ত ডেলিভারি! বলে ফ্লাইট দিয়ে ঝুলিয়ে ছেড়েছিলেন সাকিব আল হাসান। বাবর পেছনে পায়ে খেলতে গিয়ে ফাঁদে ফেঁসেছেন। বলটা তাঁর প্রত্যাশামতো টার্ন করেনি। আর্ম বল! বাবরের ব্যাটকে ফাঁকি দিয়ে বলটা আঘাত হেনেছে প্যাডে। আউটের আবেদন করতেই আঙুল তুলেছেন আম্পায়ার। বাবরও রিভিউ নেননি। ৭৭ বলে ৩১ রান করে আউট হলেন বাবর।
‘ওয়ান ব্রিংগস অ্যানাদার’ বলে একটা কথা আছে। মেহেদী হাসান মিরাজ সেই কথাটিই যেন মনে করিয়ে দিলেন। মধ্যহ্ন বিরতির পরপরই পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ফিরিয়েছেন মিরাজ। এবার তিনি আউট করলেন ওপেনার সাইম আইয়ুবকেও।
মাসুদের মতোই ফিফটি পেরিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন আইয়ুব। খেলছিলেন রয়েসয়ে, মাথা ঠান্ডা রেখে। কিন্তু মিরাজের ঝুলিয়ে দেওয়া বলে বড় শট খেলার ‘লোভ’ সামলাতে পারেননি। ক্রিজ ছেড়ে বেরিয়ে স্লগ করতে গিয়ে বলে ব্যাটের নাগাল পাননি। বল গিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের হাতে। বেল দুটি ফেলে আইয়ুবকে স্টাম্পড করেন লিটন।
১৪ মাস পর টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে ম্যাচের শুরুতে নতুন বলটা তাঁর হাতে তুলে দিতে দ্বিতীয়বার ভাবেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের প্রথম ওভারেই তাসকিন যা করলেন, সেটিকে নতুন বলে একজন পেসারের স্বপ্নের ডেলিভারি বলাই যায়।
ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান না দেওয়া তাসকিন শেষ বলটি করলেন অফ স্টাম্পের একটু বাইরে ভালো লেন্থে। ইনসুইং করে তা আবদুল্লাহ শফিক ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানল স্টাম্পে। মেডেন উইকেট নিয়ে ফেরাটা রাঙিয়ে রাখলেন তাসকিন।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, খুররম শেহজাদ, মির হামজা, আবরার আহমেদ ও মোহাম্মদ আলী।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (সহ–অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস