বিশাল মূল্য বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্টের দলটি। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।
ড্রাফটের ২৮ নম্বর ডাকে বাংলাদেশের এই তারকাকে দলে ভেড়ায় দুই বারের রানারআপ দলটি। রিশাদের আগে তারা দলে টেনেছিল ইংল্যান্ডের ক্রিস জর্ডান এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে।
ড্রাফটের চতুর্থ রাউন্ডে এসেছিল রিশাদের ক্যাটাগরি। মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনেগেডস এবং সিডনি থান্ডার্স দলে কাউকে ডাকেনি। চতুর্থ দল হিসেবে ডাক পেয়েই হোবার্ট ডাক দেয় রিশাদকে। এরপর অ্যাডিলেড স্ট্রাইকার্সও কাউকে ডাকেনি।
ফেসবুক পোস্টে রিশাদকে স্বাগত জানিয়েছে তার দল হোবার্ট হারিকেন্স। নিজেদের পেইজে পোস্ট করা ফটোকার্ডে দুর্দান্ত তরুণ লেগ স্পিনার হিসেবে উল্লেখ করা হয়েছে দলের পক্ষ থেকে। রিশাদ এবারের আসরে নাম জমা দিয়েছিলেন ৬ থেকে ৯টি ম্যাচ এবং ফাইনাল খেলতে পারবেন এমন শর্তে। হোবার্ট তাকে ডেকেছে লেগ স্পিনের শক্তিমত্তা বাড়াতে।
তানজিম হাসান সাকিব এবং তানজিদ হাসান তামিমও একই শর্তে নাম জমা দিলেও ডাক পাননি কোনো দল থেকে। আর পুরো আসর খেলতে পারবেন এমন শর্তে নাম দিয়েছিলেন ৬ জন। পেসার হাসান মাহমুদ, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ছাড়াও এই তালিকায় ছিলেন দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং শামিম হোসেন পাটোয়ারি। বাকিদের মধ্যে ছিলেন ব্যাটার রনি তালুকদার এবং স্পিনার তাইজুল ইসলাম। রিশাদ ছাড়া কেউই ডাক পাননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা