টেস্ট ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড লিটন দাস ছাড়া আর কারও নেই
চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে ২৭৪ রানে অল-আউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে লিটন ও মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬২ রানে অল-আউট হয় বাংলাদেশ। মিরাজ করেন ৭৮ রান ও লিটন দাস করেন ১৩৮ রান। তাদের দুজনের কারণেই মাত্র ১২ রানের লিড পেয়েছে পাকিস্তান।
স্টাম্পের বলগুলো দেখেশুনে খেলছিলেন লিটন দাস। খুব বেশি স্পিন না থাকায় পাকিস্তান দলের লেগ স্পিনার আবরার আহমেদও বল করছিলেন স্টাম্প বরাবর। কিন্তু ৬৫তম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের একটু বাইরেই করলেন তিনি। লিটনের জন্য ওইটুকু জায়গায়ই যথেষ্ট ছিল। লেট কাট করে বলটি বাউন্ডারিতে পাঠিয়ে লিটন উদ্বাহু হলেন টেস্ট ক্রিকেটে তাঁর সেঞ্চুরি উদযাপনে। ১৭১ বল, ১১টি চার ও ২টি ছক্কা—১১তম চারে সেঞ্চুরি হয়ে গেল লিটনের।
৪৩তম টেস্টে এটি লিটনের চতুর্থ সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়। পাকিস্তানের বিপক্ষে আগের সেঞ্চুরিটি ২০২১ সালে চট্টগ্রামে, সেবার করেছিলেন ১১৪ রান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাধিক টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব শুধুই লিটনের।
লিটনে এই সেঞ্চুরির অন্যরকম মাহাত্ম্য আছে। আজ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন সকালটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়া লিটনের ১৬৫ রানের জুটিটিই উদ্ধার করেছে বাংলাদেশকে। মিরাজ ৭৮ রানে আউট হলেও লিটন চালিয়ে গেছেন এরপরও। মিরাজ আউট হয়ে যাওয়ায় বোলাররা তাঁকে সঙ্গ দিতে পারেন কি না, এই প্রশ্ন ছিল। তাসকিন আহমেদ ৫ বলে ১ রান করে আউট হয়ে যাওয়ার পর প্রশ্নটা আরও বড় হয়ে ওঠে। তবে হাসান মাহমুদ দাঁড়িয়ে যাওয়ায় সেঞ্চুরি পেতে সমস্যা হয়নি লিটনের। নবম উইকেটে ভালো একটা জুটিও হয়েছে।
লিটনের আগের তিনটি টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০২১ ও ২০২২ সালে ছয় মাসের মধ্যে। ৮ টেস্টে ৩টি সেঞ্চুরির সঙ্গে করেছিলেন ৪টি ফিফটি। সেই ৪ ফিফটির দুটি ছিল আবার ৮৬ ও ৮৮ রানের। টেস্ট ক্রিকেটে লিটনের সেরা সময় ওটাই। কালকের সেঞ্চুরিতে ঘুচেছে প্রায় সোয়া দুই বছরের খরা। মাঝখানে ৯ টেস্টে ৫টি ফিফটি করলেও তার একটিকেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি।
শেষ পর্যন্ত যখন তা পারলেন, আগের তিন সেঞ্চুরির দুটির সঙ্গেই এর মিল খুঁজে পাওয়া যাচ্ছে। টেস্টে লিটনের চার সেঞ্চুরির তিনটিই এসেছে দলের বিপর্যয়ে উজ্জ্বল উদ্ধার হয়ে। রেকর্ডও হয়ে গেছে একটা। দলের স্কোর পঞ্চাশের কম থাকা অবস্থায় ব্যাটিং অর্ডারে পাঁচের নিচে নেমে তিনটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান লিটন। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ওই ১১৪ রানের ইনিংসটি খেলেছিলেন ৪৯ রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পর নেমে। লিটনের ক্যারিয়ার–সর্বোচ্চ ১৪১ রানের ইনিংসটি ২০২২ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সেবারও নেমেছিলেন ২৪ রানে পঞ্চম উইকেট পড়ে যাওয়ার পর।
২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে পাওয়া দ্বিতীয় সেঞ্চুরিটির সময়ই একটু শান্তিতে ব্যাটিং করতে পেরেছিলেন লিটন। সেবার ব্যাটিং করেছিলেন ৫ নম্বরে, নেমেছিলেন ১০৫ রানে তৃতীয় উইকেট পড়ার পর
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের