পাকিস্তানকে বাংলাওয়াশ করে ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়ে যত টাকা পেলেন লিটন ও মিরাজ
দেশের ক্রিকেটে নতুন অধ্যায়। পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারাল বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ৬ উইকেটে। দেশের বাইরে দ্বিতীয়বার প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। বাংলাদেশ এর আগে দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছে ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের সেই দলটি পূর্ণশক্তির ছিল না। যেকোনো দিক বিচারেই এই সিরিজ জয়ের মাহাত্ম্য বেশি। সঙ্গে সিরিজের প্রথম টেস্টে আছে ১০ উইকেটের জয়।
অন্যদিকে নিজেদের ইতিহাস দ্বিতীয়বার ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান।
১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ সহজেই জিতেছে। দুই ওপেনার জাকির হোসেন ও সাদমান ইসলাম নিজেদের কাজটা করেছেন। গড়েছেন ৫৮ রানের জুটি। ৪০ রান করেছেন জাকির, ২৪ রান করেছেন সাদমান। এরপর নাজমুল হোসেন ও মুমিনুল হকও দলের চাহিদা মিটিয়েছেন। নাজমুল করেছেন ৩৮ রান, মুমিনুল ৩৪ রান। দলীয় ১৫৩ রানে মুমিনুল আউট হলে বাকি কাজটা শেষ করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান (প্রথম ইনিংস)- ২৭৪/৮ (৮৫.১ ওভার) (আবদুল্লাহ ০, শান ৫৭, সাইম ৫৮, শাকিল ১৬, বাবর ৩১, রিজওয়ান ২৯, সালমান ৫৪; মিরাজ ৫/৬১, তাসকিন ৩/৫৭)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২৬২/১০ (৭৮.৪ ওভার) (সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মুমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, লিটন ১৩৮, মিরাজ ৭৮, তাসকিন ০, হাসান ১৩*; শেহজাদ ৬/৯০)
পাকিস্তান (দ্বিতীয় ইনিংস)- ১৭২ (৪৬.৪ ওভার) (সাইম ২০, মাসুদ ২৮, বাবর ১১, শাকিল ২, রিজওয়ান ৪৩, সালমান ৪৭*, আলী ১, আবরার ২, হামজা ৪; হাসান ৫/৪৩, নাহিদ ৪/৪৪)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১৮৫/৪ (৪৬.৪ ওভার) (লক্ষ্য ১৮৫) (জাকির ৪০, সাদমান ২৪, শান্ত ৩৮, মুমিনুল ৩৪, মুশফিক ২২*, সাকিব ২১*)
ম্যাচ সেরা: টাপ সিচুয়েশনে ১৩৮ রান করে ম্যাচ সেরা হয়েছে লিটন দাস। ৩ লক্ষ পাকিস্তানি রুপি পুরুস্কার পেয়েছেন তিনি।
সিরিজ সেরা: দুই টেস্টে ১০ উইকেট ১৫৫ রান করাতে সিরিজ সেরা হয়েছে মেহেদী হাসান মিরাজ। ৫ লক্ষ পাকিস্তানি রুপি পুরুস্কার পেয়েছেন এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লভ্যাংশ ঘোষণা করল শেয়ারবাজারের ৩ কোম্পানি
- উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- প্রধানমন্ত্রীর হাতে থাকা সেই বিশেষ ফোনের আসল রহস্য
- বাংলাদেশে জ্বালানি তেলের মজুত কত দিন? জানাল বিপিসি
- চলছে উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ ম্যাচ: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ভারত নাকি নিউজিল্যান্ড? বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে বিজয়ী কে?
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ৫ গোলের ম্যাচ, জানুন ফলাফল
- ইতিহাসের সেরা টি-২০ অলরাউন্ডারদের চূড়ান্ত র্যাঙ্কিং প্রকাশ
- অবশেষে ভারত ছাড়ছেন ইংল্যান্ড-উইন্ডিজ ও প্রোটিয়া ক্রিকেটাররা
- ক্লার্কের বাজি বুমরাহ: ফাইনালে কে হবেন ম্যাচসেরা?
- কিউইদের সামনে কেন ফিকে জাসপ্রিত বুমরাহ? তথ্য ফাঁস
- ৫টি দলের করুণ দশা: সারা দেশে জোটেনি ১০০০ ভোটও!
- জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের বড় বার্তা
- আজকের স্বর্ণের দাম: একলাফে কমলো সোনার দাম
- তেল বিক্রিতে নতুন নিয়ম: কোন গাড়িতে কত লিটার বরাদ্দ?