ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে চিরো বিদায় বলে দিলেন লুইস সুয়ারেজ
আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) উরুগুয়ের জার্সিতে শেষবার দেখা যাবে সুয়ারেজকে। এদিন প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে চিরো বিদায় বলে দিবেন লুইস সুয়ারেজ। সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে ৩৭ বয়সী এই ফরোয়ার্ড।
সুয়ারেজ বলেন, কখন অবসর নেয়ার সঠিক মুহূর্ত, তা জানার চেয়ে গর্ব করার মতো ভালো আর কিছু নেই। সৌভাগ্যবশত আমি আত্মবিশ্বাসী যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর।
‘আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে, আমি নিজে অবসর নিতে পারছি। ইনজুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না। অথবা দল থেকে বাদ পড়ার কারণেও অবসর নিচ্ছি না।
তিনি আরও বলেন, সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। তবে আমি মনে শান্তি নিয়ে যাচ্ছি যে, শেষ খেলা পর্যন্ত আমি আমার সমস্ত কিছু দিয়েছি। তবে শিখা ধীরে ধীরে জ্বলে না। সে কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এটি (অবসর) এখন হওয়া উচিত।
উরুগুয়ের হয়ে সর্বোচ্চ গোল করেন এই তারকা ফুটবলার। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪২ ম্যাচে ৬৯ গোল করেছেন এই তারকা। ক্লাব ফুটবলেও দাপিয়ে বেড়িয়েছেন তিনি। স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনাতে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে জুটি করে খেলেছেন বহুদিন। তার আগে খেলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে।
সর্বশেষ সুয়ারেজ খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ইন্টার মিয়ামির হয়ে। বন্ধু মেসির সঙ্গে খেলার জন্যই চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম