পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি ঘোষণা
সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। প্রথমবারের মত পাকিস্তান টেস্ট ম্যাচ ও টেস্ট সিরিজ হারালো বাংলাদেশ।
তবে এই খুশি বেশি দিন উদযাপন করতে পারবে না বাংলাদেশের ক্রিকেটাররা। কেননা আর মাত্র ১৫ দিন পর শুরু হবে ভারত সিরিজ। এই সিরিজে আরও বড় পরিক্ষা দিতে হবে টাইগারদের। তাও আবার খেলা ভারতের মাটিতে। যার ফলে চ্যালেঞ্জটা আরও বেশি। টেস্টের সাথে থাকছে টি-টোয়েন্টি সিরিজ।
টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ভারত পরিক্ষা। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। স্পিনসহায়ক এই মাঠে প্রথম টেস্টের পর বাংলাদেশ চলে যাবে কানপুরে। সেখানে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এই দুই ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে।
দুই টেস্টের পর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে টি-টোয়েন্টি সিরিজ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এই সিরিজ নিশ্চিতভাবেই কঠিন এক পরীক্ষা হতে চলেছে টাইগারদের জন্য। ৬ তারিখ প্রথম ম্যাচ হবে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও, সেখানে এখন চলছে সংস্কার কাজ।
পরের দুই ম্যাচ ৯ এবং ১২ অক্টোবর। ৯ তারিখের ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর ১২ তারিখের ম্যাচের ভেন্যু হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
১ম টেস্ট-১৯ সেপ্টেম্বর-চেন্নাই
২য় টেস্ট-২৭ সেপ্টেম্বর-কানপুর
টি-টোয়েন্টি সিরিজ
৬ অক্টোবর-গ্বালিয়র
৯ অক্টোবর-দিল্লি
১২ অক্টোবর-হায়দরাবাদ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live