বাংলাদেশের জয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন ইয়ান বিশপ-হার্শা ভোগলে ও মাইকেল ভন
বাংলাদেশের সাথে এক অন্য রকম সম্পর্ক আছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ইয়ান বিশপের। বাংলাদেশের প্রথম মেজর কোনো ইভেন্টে ট্রফির জয়ের সক্ষ্যি তিনি। ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের মুহূর্তটা রাঙিয়েছিলেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি বোলার। ধারাভাষ্য কক্ষ থেকে তিনিই বর্ণনা করেছিলেন জয়ের মুহুর্তটা।
এবার পাকিস্তানের বিপক্ষে জয়ের পরেও দুই দফায় টুইট করেছেন সাবেক এই ফাস্ট বোলার। জনপ্রিয় এই ধারাভাষ্যকার লিখেছেন, ‘বাংলাদেশকে অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে দারুণ এই টেস্ট সিরিজ জেতায়। অনেক দিন মনে রাখার মত একটি জয় এটি।’
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও জানাশোনা আছে ইয়ান বিশপের। দ্বিতীয় এক টুইটে উঠে এলো সেটাই, ‘খেলাধুলাই আসলে সবকিছু নয়। তবে জাতির মানসিকতায় খেলার অবস্থান রয়েছে। আমি আশা করি এই জয় বাংলাদেশের মানুষের মনে আনন্দ এনে দিবে এবং তাদের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে তাদের স্পিরিট বাড়িয়ে দিবে।’
ভয়েস অব ক্রিকেট নাম কুড়ানো ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের জয়ে। টুইটারে হার্শা ভোগলে বলেন, ‘বাংলাদেশ গর্ব করার মত মুহূর্ত অল্প কিছুই পেয়েছে। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর চেয়ে বেশি খুব একটা পায়নি। কী দারুণ ব্যাপার, তখনকার দুই বাচ্চা ছেলে সাকিব এবং মুশফিক, এবার নিজেদের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়টা ক্রিজে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দাঁড়িয়ে থেকেই দেখল।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, ভারতের কিংবদন্তি ক্রিকেটার অজয় জাদেজাও উচ্ছ্বাস দেখিয়েছেন বাংলাদেশের অসাধারণ সিরিজ জয়ের পরেই। ২য় টেস্টের ১ম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের দুর্দান্ত কামব্যাকের প্রশংসা করেছেন মাইকেল ভন। অজয় জাদেজা জানিয়েছেন অভিনন্দন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- প্রতিদিন রসুন খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা সতর্ক থাকবেন
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা