ব্রেকিং নিউজ: সালাউদ্দিন নয়, জানা গেল বাংলাদেশের নতুন হেড কোচ হচ্ছেন এক সাবেক ক্রিকেটার
সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা সাফল্য হিসেবে ধরা হচ্ছে। বাংলাদেশের এই সাফল্যে অবদান হেড কোচ হাথুরুসিংহের।
বাংলাদেশ পাকিস্তানে ভালো করলেও দেশে হাথুরুকে বাদ দেয়ার আলোচনা চলছে। হাথুরুকে বাদ দিতে প্রায় সব বোর্ড পরিচালক একমত। তবে বাংলাদেশের এমন পারফরমেন্সের পর হাথুরুর কপাল খুলে যেতেও পারে।
এখন সবার মনে একটাই প্রশ্ন যদি হাথুরুকে বাদ দেয়া হয় তাহলে কাকে দেয়া সাকিব মিরাজদের দায়িত্ব। এদিকে আবার চ্যাম্পিয়ান্স ট্রফির বেশি দিন বাকি নাই। তাই এই মুহুর্তে বিদেশী কোচ পাওয়া মুশকিল। দেশি কোচদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন সালাউদ্দিন।
বাংলাদেশের ভক্ত সমর্থকরা তাকে বাংলাদেশের হেড কোচ হিসেবে দেখতে চায়। তবে নতুন আরেকটি নাম সামনে এসেছে। আমিনুল ইসলাম বুলবুল এক সাক্ষাৎকারে বলেছেন কোচিং করানো পানির মত সহজ। আর এরপর থেকেই অনেকে মনে করছেন হাথুরুকে বাদ দিয়ে তাকেই বাংলাদেশের হেড কোচের দায়িত্ব দেবে বিসিবি।
আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আইসিসিতে গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। জানা গেছে বিসিবি থেকেও তার সাথে কথা বলা হয়েছে। তবে ঠিক কি নিয়ে কথা সে বিষয়ে স্পস্টভাবে কিছু জানা যায়নি। যতদুর জানা গেছে তাতে হেড কোচ অথবা ক্রিকেট ডিরেক্টর হিসেবে কাজ করবেন তিনি। এখন দেখার বিষয়ে কোন দায়িত্বে হাজির হন বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- প্রতিদিন রসুন খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা সতর্ক থাকবেন
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি
- তিন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন ও কুপন পেমেন্টের রেকর্ড ডেট ঘোষণা