দুজনকে বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য গতকাল রাতে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে। রোহিত শর্মার নেতৃত্বে এই ম্যাচটি চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। চেন্নাইয়ের স্পিন-বান্ধব পিচকে লক্ষ্য রেখে ভারত একাধিক স্পিনারকে স্কোয়াডে রেখেছে, যার মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং রবি অশ্বিন।
ভারতের ওপেনিং জুটি হিসেবে দেখা যাবে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালকে, যিনি সম্প্রতি ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। শুভমান গিলকে তিন নম্বরে ব্যাটিং করতে হবে, এবং চারে ফিরছেন বিরাট কোহলি, যিনি ব্যক্তিগত কারণে ইংল্যান্ড সিরিজে বিশ্রামে ছিলেন। মিডল অর্ডারে ঋষভ পন্থ এবং কেএল রাহুলকে দেখা যাবে।
দল থেকে বাদ পড়েছেন সারফরাজ খান এবং ধ্রুব জুড়েল, যারা ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফর্ম করেছিলেন। অলরাউন্ডার হিসেবে থাকছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং রবি অশ্বিন। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ, যিনি দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফিরছেন, তার সঙ্গী হবেন মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচের সম্ভব্য একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেট কিপার), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবি অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live